নিবন্ধন পেল কুবি প্রেসক্লাবসহ ৪ সংগঠন
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবসহ ৪টি সংগঠনকে নিবন্ধন দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন। মঙ্গলবার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশক্রমে ডেপুটি রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।
অফিস আদেশ থেকে জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, কুমিল্লা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ, ব্যান্ড দল প্লাটফর্ম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তাদের সংগঠন এন্ট্রপ্রেনিয়রশিপ অ্যঅন্ড লিডারশিপ ডেভেলপমেন্ট ক্লাবকে নিবন্ধন দেয়া হয়েছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদ বাসার ও সাধারণ সম্পাদক সাফায়িত সিফাত যৌথভাবে বলেন, দীর্ঘ পাঁচ বছর ধরে আমরা ক্যাম্পাসে কাজ করে যাচ্ছি। এই যাত্রায় আমাদের নিবন্ধন ছিল না। আজ অপেক্ষার প্রহর শেষ হলো। আমরা আমাদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সামনের দিনেও অব্যাহত রাখব।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন বলেন, সংগঠনগুলোর সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার জন্য বিশ্ববিদ্যালয়ের চারটি সংগঠনকে প্রশাসন নিবন্ধন দিয়েছে৷ প্রেসক্লাবে যুক্ত থাকা সংবাদকর্মীরা তাদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা করি।
এমএসএম / জামান
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
Link Copied