আপেলের ক্ষীর
ক্ষীর খেতে পছন্দ করেন না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। যেকোনো উৎসব-আয়োজনে মিষ্টিমুখ করার জন্য ক্ষীর থাকেই। বাঙালি খাবারের শেষ পাতে ক্ষীর খেয়ে থাকেন অনেকে। এই ক্ষীর তৈরি করা যায় গতানুগতিক রেসিপির বাইরেও। চাইলে আপেল দিয়েও তৈরি করতে পারবেন সুস্বাদু ক্ষীর। চলুন তবে রেসিপি জেনে নেওয়া যাক-
তৈরি করতে যা লাগবে
আপেল- ৪/৫টি
দুধ- দেড় লিটার
চিনি- ৫ টেবিল চামচ
জাফরান- ১ চিমটি, সামান্য গরম দুধে ভেজানো
এলাচের গুঁড়া- এক চিমটি
গোলাপ জল- ৫/৬ ফোঁটা।
যেভাবে তৈরি করবেন
আপেল খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে নিন। এবার একটি পাত্রে চিনি দিয়ে মাঝারি আঁচে বসিয়ে ধীরে ধীরে নাড়তে থাকুন।
চিনি গলে গিয়ে পানি শুকিয়ে এলে নামিয়ে রাখুন। দুধ আলাদা পাত্রে আঁচে বসিয়ে জাফরান, এলাচের গুঁড়া, গোলাপজল দিয়ে নাড়তে থাকুন। দুধ ঘন হয়ে ঠান্ডা হয়ে এলে সেদ্ধ আপেলটুকু দিয়ে ভালো করে মিশিয়ে ফ্রিজে রাখুন। উপরে পেস্তা কুচি ছড়িয়ে পরিবেশন করতে পারেন।
প্রীতি / প্রীতি
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন