ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে আশ্রয়ন প্রকল্পের ঘরে চাঁদাবাজি


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ১৬-৮-২০২২ বিকাল ৫:৩৯

ফরিদপুরের সালথা উপজেলায় এক ভিক্ষুককে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার কথা বলে চাঁদাবাজির অভিযোগে হায়দার মোল্যা (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জানা যায়, আটক হায়দার মোল্যা সালথা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগমের স্বামী।

সোমবার (১৫ আগস্ট) দিবাগত রাতে সালথা থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।  অভিযোগ রয়েছে, আব্দুর রহমান নামের এক ভিক্ষুককে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার কথা বলে ২৫ হাজার ৫'শ টাকা নেয় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের স্বামী হায়দার মোল্যা। পরে সেই টাকা চাইতে গেলে ওই ভিক্ষুককে বিভিন্ন সময়ে হুমকি-ধমকি দিয়ে আসছে সালথা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগমের স্বামী হায়দার মোল্যা ও তার ভাই। এছাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগমও বিভিন্ন লোকজন দিয়ে হুমকিধামকি দিচ্ছেন বলেও অভিযোগ ভুক্তভোগী ভিক্ষুকের পরিবারের। 

পরে এঘটনায় সালথা থানায় সোমবার (১৫ আগস্ট) সন্ধ্যায় চাঁদাবাজি ও হুমকিধামকির অভিযোগ এনে একটি এজাহার দায়ের করেন ভিক্ষুক আব্দুর রহমান।

 এজাহার সুত্রে জানা যায়,  উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগমের স্বামী হায়দার মোল্যা ও উক্ত মহিলা ভাইস চেয়ারম্যানের ভাই মোকাদ্দেস মাতুব্বরকে আসামি করা হয়। পরে এজাহার দায়েরের প্রেক্ষিতে হায়দার মোল্যাকে গ্রেফতার করে সালথা থানা পুলিশ। 

ফরিদপুরের সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক এ ব্যাপারে জানান, উপজেলার কুমারপট্টি এলাকার আব্দুর রহমান নামের এক ভিক্ষুকের কাছে থেকে প্রধানমন্ত্রীর ঘর পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়া ও তাকে হুমকিধমকি দেওয়ার অভিযোগে সালথা থানায় একটি এজাহার দায়ের করেন ওই ভিক্ষুক। পরে এজাহার দায়েরের প্রেক্ষিতে হায়দার মোল্যা নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে। 

এমএসএম / এমএসএম

বঞ্চনার ১৭ বছর পর জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী

জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬

বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ

প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার

মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক

চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার

সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর

নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়

প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী