ফেরি ও যাত্রীবাহী জাহাজের ভাড়া বাড়ছে
এবার বাড়ছে ফেরি ও যাত্রীবাহী জাহাজের ভাড়া। জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এ সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী ফেরিতে ২০ ও জাহাজের ভাড়া ৩০ শতাংশ বাড়ছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) থেকে কার্যকর হবে এ ভাড়া। এছাড়া একই সময়ে বিআইডব্লিউটিসির লঞ্চ ও স্টিমারের বর্ধিত ভাড়াও কার্যকর হবে।
বিআইডব্লিউটিসি’র পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে আমাদের (বিআইডব্লিউটিসি) ফেরি ও জাহাজের ভাড়া সমন্বয় করা হয়েছে। এটা ১৮ আগস্ট থেকে কার্যকর হবে।
বিআইডব্লিউটিসি বর্তমানে ৬টি রুটে ফেরিতে যানবাহন পারাপার করছে। রুটগুলোর মধ্যে রয়েছে- পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট, শিমুলিয়া-বাংলাবাজার/মাঝিরকান্দি, চাঁদপুর-শরীয়তপুর, ভোলা-লক্ষ্মীপুর এবং লাহারহাট-ভেদুরিয়া।
এছাড়া ঢাকা-বরিশাল-মোড়েলগঞ্জ, চট্টগ্রাম থেকে সন্দ্বীপ, হাতিয়া, দৌলতখান ও বরিশাল এবং ঢাকা-কালীগঞ্জ রুটে চলে সংস্থাটির বেশকিছু যাত্রীবাহী নৌযান। বর্তমানে সংস্থাটির বহরে শতাধিক ফেরি ও যাত্রীবাহী নৌযান রয়েছে। এর আগে গত ১৯ জুন থেকে ফেরির ও যাত্রীবাহী জাহাজের ভাড়া ২০ শতাংশ বাড়িয়েছিল বিআইডব্লিউটিসি।
বর্তমান ফেরিভাড়া : বর্তমানে মিনিবাসের ভাড়া পাটুরিয়া-দৌলতদিয়া রুটের ফেরিতে এক হাজার ৫০ টাকা, আরিচা-কাজির হাট রুটে এক হাজার ৪৫০ টাকা, শিমুলিয়া-বাংলাবাজার রুটে এক হাজার ৪০০ টাকা, চাঁদপুর-শরীয়তপুর রুটে এক হাজার ৪০০ টাকা, ভোলা-লক্ষ্মীপুর রুটে ২ হাজার ৪০০ টাকা ও লাহারহাট-ভেদুরিয়া রুটে এক হাজার ১৫০ টাকা।
ফেরিতে বড় বাসের ভাড়া পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ২ হাজার ১০০ টাকা, আরিচা-কাজিরহাট রুটে ২ হাজার ৫০০ টাকা, শিমুলিয়া-বাংলাবাজার রুটে ২ হাজার ২৫০ টাকা, চাঁদপুর-শরীয়তপুর রুটে ২ হাজার ৪০০ টাকা, ভোলা-লক্ষ্মীপুর রুটে ৩ হাজার ৬০০ টাকা এবং লাহারহাট-ভেদুরিয়া রুটে ২ হাজার ৫০ টাকা।
এক টন পর্যন্ত পণ্যবাহী যানবাহনের ভাড়া পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ৮৮০, আরিচা-কাজিরহাট রুটে ১ হাজার ১০০ টাকা, শিমুলিয়া-বাংলাবাজার রুটে ৯৫০ টাকা, চাঁদপুর-শরীয়তপুর রুটে ১ হাজার ৪০০ টাকা, ভোলা-লক্ষ্মীপুর রুটে ১ হাজার ৭৫০ এবং লাহারহাট-ভেদুরিয়া রুটে ফেরিতে ভাড়া ১ হাজার ১০০ টাকা। পুনর্নির্ধারিত ভাড়া অনুযায়ী বৃহস্পতিবার থেকে এসব ভাড়ার সঙ্গে ২০ শতাংশ অতিরিক্ত ভাড়া যুক্ত হবে।
জামান / জামান
বঞ্চনার ১৭ বছর পর জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী
জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬
বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ
প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার
মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক
চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার
সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা
প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর
নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়
প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি