চেহারার আকর্ষণ কমায় ধূমপান
ধূমপায়ী পুরুষরা নিজেকে স্টাইলিশ ভাবতে পারেন কিন্তু নতুন একটি গবেষণা বলছে যারা ধূমপান করেন তাদের প্রতি মানুষ কম আকর্ষিত হয়। ইউনিভার্সিটি অব ব্রিস্টলের বিশ্লেষকরা একটি গবেষণায় ৫শ’ জনেরও বেশি অংশগ্রহণকারীদের একসঙ্গে ২৩ জোড়া জমজ মুখ প্রদর্শন করেন।
গবেষণার ফলাফলে দেখা যায়- পুরুষ ও নারী উভয় অংশগ্রহণকারীরাই ৭০ শতাংশ সময় ধূমপায়ী ও অধূমপায়ীদের মুখ শনাক্ত করতে সক্ষম হয়েছেন। এবং তারা অধূমপায়ীদের প্রতি বেশি আকর্ষণবোধ করেন।
ধূমপান আপনার ত্বকে যেভাবে প্রভাব ফেলে-
* ধূমপান খুব দ্রুত আপনার চেহারায় বয়সের ছাপ ফেলে।
* নিকোটিন ত্বকের বাইরের স্তরের রক্তনালী সংকুচিত করে দেয়।
* ধূমপানে সৃষ্ট ধোঁয়ায় থাকা রাসায়নিক চামড়ার স্থিতিস্থাপকতা ক্ষতিগ্রস্ত করে।
* ধূমপানের কারণে মুখে বলিরেখা দেখা হয়।
ধারণা করা হচ্ছে, ধূমপানের কারণে মানুষকে কম আকর্ষণীয় মনে হওয়ায় ধূমপায়ীরা বিশেষ করে তরুণরা এ অভ্যাসটি থেকে বের হয়ে আসবে।
অধ্যাপক পেন্টন ভোক বলেন, চেহারা মানুষের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ। তাই ভবিষ্যতে ধূমপানের অভ্যাস ত্যাগ করতে এ ধরনের ফলাফলগুলো ভিত্তি হিসেবে কাজ করতে পারে।গবেষণার ফলাফল রয়েল সোসাইটি ওপেন সায়েন্স পত্রিকায় প্রকাশিত।
প্রীতি / প্রীতি
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
প্রতিদিন মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই হতে পারে দীর্ঘ জীবন
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর?
রাগ নিয়ন্ত্রণে থাকে না? এভাবে চেষ্টা করুন
থাইরয়েডে সমস্যার ৯ লক্ষণ জেনে নিন
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত