তরুণীর শ্লীলতাহানির দায়ে অভিনেতা গ্রেপ্তার
২২ বছর বয়সী এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হলেন ভারতীয় টিভি অভিনেতা প্রাচীন চৌহান। ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে ‘কসৌটি জিন্দেগি কী’ ধারাবাহিকের এই অভিনেতাকে শুক্রবার গ্রেপ্তার করে মুম্বাইয়ের পূর্ব মালাড থানা পুলিশ।
গ্রেপ্তারের পর প্রাচীনকে শনিবার বোরিভালি আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর, তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৩৪২, ৩২৩ ও ৫০৬ ধারায় মামলা করা হয়েছে।
‘কসৌটি জিন্দেগি কী’ ধারাবাহিকের হাত ধরে অভিনয় দুনিয়ায় পা রাখেন প্রাচীন। সেখানে তিনি সুব্রত বসুর চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান। পরবর্তীতে তাকে ‘সিন্দুর তেরে নাম কা’, ‘কুছ ঝুকি পলকে’, ‘সাত ফেরে’, ‘মাতা পিতা কে চরণ মে স্বর্গ’-এর মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে।
সম্প্রতি ওয়েব সিরিজ ‘প্যায়ার কা পাঞ্চ’-এ ‘অভিমন্যু’ চরিত্রে অভিনয় করেও নজর কেড়ে নেন প্রাচীন।
প্রসঙ্গত, কিছুদিন আগেই ‘নাগিন’ অভিনেতা পার্ল ভি পুরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে এখনো মামলা চলছে। তবে ব্যক্তিগত বন্ডে ছাড়া পেয়েছেন পার্ল ভি পুরী। তারই মাঝে আরও এক টেলি অভিনেতার বিরুদ্ধে উঠল শ্লীলতাহানির অভিযোগ।
প্রীতি / প্রীতি
ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ
প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন
ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?
থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন
পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে