লিয়াও নিং প্রদেশ পরিদর্শনে চীনা প্রেসিডেন্ট
চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট সি চিন পিং লিয়াও নিং প্রদেশের চিন চৌ শহর পরিদর্শন করেছেন।
এ সময় তিনি যথাক্রমে লিয়াও শেন যুদ্ধ স্মৃতিসৌধ ও তুং হু বন পার্কে গিয়ে উত্তর-পূর্ব চীনের মুক্তির ইতিহাস এবং লিয়াও শেন যুদ্ধের ইতিহাস পর্যালোচনা করেন।
লিয়াও নিং বন্যা প্রতিরোধ কাজ এবং স্থানীয় প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও পুনরুদ্ধারের খোঁজ-খবর নেন তিনি। পাশাপাশি বন্যা প্রতিরোধ ও প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ দক্ষতা জোরদারের নির্দেশনা দেন।
লিয়াও নিং প্রদেশ হল গণপ্রজাতন্ত্রী চীনের শিল্পের সূতিকাগার। এখানে উৎপাদিত হয় চীনের প্রথম চুলায় গলিত ইস্পাত, প্রথম জেট ফাইটার ও প্রথম ১০ হাজার টন পর্যায়ের মালবাহী জাহাজ।
সার্বিকভাবে উত্তর-পূর্ব চীনের পুরাতন শিল্প ঘাঁটিকে পুনরুদ্ধার করা চীনের জাতীয় কৌশল। তাই প্রেসিডেন্ট সি সবসময় এ বিষয়ে গুরুত্ব দেন এবং এগিয়ে নিয়ে যান।
২০১৩ সালের আগস্ট মাসে তিনি যখন লিয়াও নিং প্রদেশ পরিদর্শন করেছিলেন, তখন বলেছিলেন উত্তর-পূর্ব চীনসহ পুরাতন শিল্প ঘাঁটি পুনরুদ্ধার করতে চাইলে বাজার, সংস্কার ও নবায়ন ভালভাবে করতে হবে।
নতুন দফা বিশ্ব বিজ্ঞান ও প্রযুক্তি বিপ্লবের সুযোগ ধরে শিল্পপ্রতিষ্ঠানের নবায়ন চালিকাশক্তি, উদ্ভাবনের জীবনীশক্তি এবং শক্তি জোরদার করতে হবে।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালে লিয়াও নিং প্রদেশের জিডিপি ছিল ২.৭৬ ট্রিলিয়ন ইউয়ান, তা ২০২০ সালের তুলনায় ৫.৮ শতাংশ বেশি। একই সময় মাথাপিছু জিডিপি ছিল ৬৫,০২৬ ইউয়ান, তা তার আগের বছরের তুলনায় ৬.৪ শতাংশ বেশি।
শিল্প প্রযুক্তি সংস্কারে বিনিয়োগ বাড়ার হার দেশের গড় হারের তুলনায় ২৬.৯ শতাংশ বেশি ছিল এবং উচ্চ প্রযুক্তিগত নির্মাণ শিল্পে বিনিয়োগ ২০২০ সালের একই সময়ের তুলনায় ৭১.২ শতাংশ বেশি ছিল। সূত্র: সিএমজি।
এমএসএম / এমএসএম
স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী
ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট
ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড
হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর
যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র
ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী
‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে
হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি
১৭৪ যাত্রীর জীবন বাঁচানো ভারতীয় পাইলটকে নিয়ে পুরো দেশ গর্বিত: মোদি
হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি
সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর
Link Copied