কুবিতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
মালয়েশিয়ার মাহা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেছনে বিকেল ৪টায় এ বৃক্ষরোপণ করা হয়। আমলকি গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন।
উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মইন বলেন, এরকম বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশের জন্য ভালো। প্রতি বছরই পরিবেশ বিপর্যয়ের দিকে যাচ্ছে। সেখান থেকে উৎরাতে হলে আমাদের বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা দ্রুত এসডিজির লক্ষ্য মাত্রায় দ্রুত পৌঁছাতে পারবো। এরকম আয়োজন কমিউনিটি এনগেজমেন্ট এবং ক্লাইমেট চেঞ্জ প্রতিরোধে ভূমিকা রাখে। এরকম আয়োজনকে আমি সাধুবাদ জানাই।
এ সময় আরো উপস্থিত ছিলেন- নব শালবন বিহারের অধ্যক্ষ শীল ভদ্র মহাথেরো, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোকাদ্দাস-উল ইসলাম, নবাব ফয়জুন্নেসা চৌধুরাণী হলের প্রভোস্ট জিল্লুর রহমান, প্রত্নতত্ব বিভাগের সভাপতি ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. জনি আলম।
নব শালবন বিহারের অধ্যক্ষ শীল ভদ্র মহাথেরো বলেন, আজকে যেই বৃক্ষরোপণ কর্মসূচি নেয়া হয়েছে তা সামনেও অব্যাহত থাকবে। আমরা আমাদের কার্যক্রমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে পাশে চাই।
উল্লেখ্য, মালয়েশিয়ার মাহা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সহযোগিতায় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে দুইশটি বৃক্ষরোপণ করা হবে।
এমএসএম / জামান
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
Link Copied