ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

তারেক রহমানকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে : আইনমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৮-২০২২ বিকাল ৬:১০

২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলা চালায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। সেই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলাগুলো পর্যায়ক্রমে শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাড. আনিসুল হক। তিনি বলেন, এই দেশে যখন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে, তখন যে কোনো ধরনের নাশকতা হোক না কেন, সব বিচার পর্যায়ক্রমে শেষ করা হবে। যারা দেশের বাইরে আছেন, তাদেরও ফিরিয়ে এনে বিচার করা হবে।

বুধবার (১৭ আগস্ট) দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁও সরকারি শিশু পরিবারে (বালিকা) অনুষ্ঠিত আয়োজন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।২১ আগস্ট গ্রেনেড হামলার বিচারকার্য নিয়ে তিনি বলেন, হাইকোর্ট বিভাগে আপিল আছে। শিগগিরই শুরু হবে। আমি অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলেছি, খুব শিগগিরই এটার আপিল শুনানি শুরু হবে। তারেক রহমানকে ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ জন্য চেষ্টা চলছে। আর বিচারকার্যক্রমও চলবে। আমরা ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছি।

এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, শিশুদের সঙ্গে সময় কাটাতে আমিসহ আশাকরি সবারই ভীষণ ভালো লাগে। এই শিশুদের জন্যই আমাদের যত কার্যক্রম। সোনার বাংলাদেশের শিশুরা সঠিক মানুষ হলেই বঙ্গবন্ধুর আত্মা তৃপ্তি পাবে। আমি আশা করি তোমাদের নেতৃত্বে বাংলাদেশের মানুষ চাঁদে পা রাখবে। আমরা আইন ও বিচার বিভাগ সবসময় এই শিশুদের পাশে থাকব।

তিনি বলেন, বঙ্গবন্ধুর কণ্ঠে স্বাধীনতার ঘোষণা শোনার সৌভাগ্য হয়েছিল আমার। বঙ্গবন্ধুর পরে আর কারও (শিশুদের) কণ্ঠে যে এই ভাষণ এতো মধুর হতে পারে, তা আজ আবার বুঝতে পারলাম। এ সময় তিনি সরকারি শিশু পরিবারে একটি মাইক্রোবাস দেওয়ার আশ্বাস দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিশু পরিবারের উপ- তত্ত্বাবধায়ক ঝর্ণা জাহিন। সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তরের ঢাকা জেলার উপ-পরিচালক রকনুল হক। এসময় আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারসহ আইন ও বিচার বিভাগ এবং শিশু পরিবারের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন । 

প্রীতি / প্রীতি

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন