ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

কর্মসূচি সফল করতে বিএনপির ১০ সমন্বয়ক দল 


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৮-২০২২ দুপুর ২:২

লোডশেডিং, জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে কর্মসূচির বাস্তবায়নে বিভাগীয় সমন্বয়ক দল গঠন করেছে বিএনপি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, এ বিষয়ে বিএনপি মহাসচিবের স্বাক্ষরিত চিঠি গঠিত এসব দলের প্রধানদের কাছে পাঠানো হয়েছে। ২২ আগস্ট থেকে সারা দেশে ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ে নানা কর্মসূচি পালন করবে বিএনপি। রংপুর বিভাগের সমন্বয়ক দলের প্রধানের দায়িত্ব পালন করবেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুনুর রশিদ। রাজশাহী দলের প্রধান বিএনপি চেয়ারপারসনেন উপদেষ্টা কাউন্সিলের সদস্য মিজানুর রহমান মিনু।

খুলনা বিভাগে দলের দায়িত্ব পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বরিশাল বিভাগে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। ঢাকা বিভাগের দায়িত্ব পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। ময়মনসিংহ বিভাগে বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার। ফরিদপুরের দায়িত্বে থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য মশিউর রহমান।

সিলেট বিভাগের দলের প্রধান দলটির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। কুমিল্লা বিভাগের প্রধান ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেয়েছেন ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।

প্রতিটি সমন্বয়ক দলের সদস্য থাকবেন বিএনপির নির্বাহী কমিটির নেতা, সাবেক সংসদ সদস্য, সভাপতি/আহ্বায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক ও বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক।

প্রীতি / প্রীতি

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন