ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

প্রতি বছর ৩০ নভেম্বর হবে বিসিএসের বিজ্ঞপ্তি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৮-২০২২ দুপুর ৩:২৩

এখন থেকে প্রতি বছরের ৩০ নভেম্বর বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসির গঠিত বিসিএস ব্যবস্থাপনা সংক্রান্ত কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।

এতদিন পিএসসিতে সাধারণ বিসিএসের বিজ্ঞাপন প্রকাশের কোনো নির্দিষ্ট তারিখ ছিল না। তবে এখন থেকে চাকরিপ্রার্থীদের সুবিধা ও যথাযথ প্রস্তুতির বিষয়টি মাথায় রেখে প্রতি বছর বিজ্ঞপ্তি প্রকাশের দিন নির্দিষ্ট করেছে পিএসসি।

পরীক্ষা ব্যবস্থাপনা কমিটি সূত্র জানায়, এখন থেকে পিএসসি যত বিজ্ঞপ্তি প্রকাশ করবে, তাতে প্রাথমিক বাছাই, লিখিত বা মৌখিক পরীক্ষার তারিখ উল্লেখ করার চেষ্টা করা হবে। অনেক ভেবেচিন্তে এই তারিখ নির্দিষ্ট করা হবে। এসব তারিখ অনুযায়ী পরীক্ষা নেয়ার সর্বোচ্চ চেষ্টা করা হবে। কোনো একটি পরীক্ষার কারণে অন্য কোনো পরীক্ষা যেন ব্যাহত না হয়, সেদিকেও লক্ষ্য রাখা হবে।

পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেন, বিসিএস ব্যবস্থাপনা সংক্রান্ত কমিটির সভায় বিসিএসের পরীক্ষার বিভিন্ন ধাপের সময় কিভাবে কমিয়ে আনা যায়, সে বিষয়ে নানা প্রস্তাব এসেছে। সভায় প্রতি বছর ৩০ নভেম্বর নতুন বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ এবং এতে সব ধাপের পরীক্ষার তারিখ দেয়ার সিদ্ধান্ত হয়।

শূন্যপদের চাহিদার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৪৫তম বিসিএস সামনে রেখে ক্যাডার কর্মকর্তার শূন্যপদের চাহিদা তৈরির পাশাপাশি নন-ক্যাডারের শূন্যপদের তালিকা তৈরি করতে তারা বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছে। ইতোমধ্যে কিছু তালিকা পাওয়া গেছে।

এ বিষয়ে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুস সবুর মণ্ডল জানান, ৪৫তম বিসিএসের কর্মকর্তাদের শূন্যপদের তালিকা তৈরির কাজ চলছে। তবে পদসংখ্যা এখনো নির্দিষ্ট হয়নি।

জামান / জামান

গণতন্ত্রের জন্য বহু নেতা-কর্মী প্রাণ দিয়েছেন: জহির উদ্দিন স্বপন

কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে

জ্বালানি খাত এখন আর চ্যালেঞ্জ নয়, বড় সমস্যা

সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভ্যাবের শুভেচ্ছা

মক্কা চুক্তিতে অংশ নেওয়ার আগে আরও যাচাই-বাছাই করবে বাংলাদেশ

খুব অল্প সময়ে লোডশেডিং কমে যাবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

‘ইন্টারনাল পলিটিক্স নিয়ে আমরা কিছু বলতে চাই না’

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩

দোকানে মাংস বিক্রি করতে হলে ‘পরীক্ষিত’ সিল থাকতে হবে : ডিএসসিসি প্রশাসক

রোজার পর এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

স্থানীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে আজ