১১০ ফুট লম্বা বেণী, চুল পরিষ্কারে লাগে ৬ বোতল শ্যাম্পু!
পুরো নাম আশা ম্যান্ডেলা, বাস আমেরিকার ফ্লোরিডায়। প্রতিবেশীরা ডাকেন 'বেণীর রানি' বলে। পড়শিরা মজার ছলে বললেও খুব একটা অত্যুক্তি নয় সেটি। ২০০৯ সালে এক বার চুলের ‘লক’ বা বিশেষ ধরনের জট পাকানো বেণীর দৈর্ঘ্য মাপিয়েছিলেন তিনি। সে সময়ে দৈর্ঘ্য ছিল ৫.৯৬ মিটার বা ১৯ ফুট সাড়ে ছয় ইঞ্চি। তারপর ১৩ বছরে আশার চুল আরও লম্বা হয়েছে। আশার দাবি, বর্তমানে তার চুল ১১০ ফুট লম্বা।
স্থানীয় সংবাদমাধ্যমকে আশা জানিয়েছেন, ৪০ বছর আগে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো থেকে আমেরিকায় আসেন তিনি। আর তার পর থেকেই চুলে জট-পাকানো বেণী তৈরি শুরু। বর্তমানে তার চুলের ওজন প্রায় ১৯ কিলোগ্রাম বলে জানিয়েছেন তিনি। কিন্তু একে ‘ভার’ ভাবতে নারাজ আশা। বরং তার কাছে এ এক ধরনের শিরোভূষণ।
আশার স্বামী ইমানুয়েল চেগ পেশায় কেশশিল্পী। জট-পাকানো চুলের স্টাইলিস্ট। আশার চুলের পরিচর্যা করেন তিনিই। সংবাদমাধ্যমকে ইমানুয়েল জানান, আশার চুল পরিষ্কার করতে অন্তত ছয় বোতল শ্যাম্পু প্রয়োজন হয়। ভেজা চুল শুকোতে লাগে দু'দিন।
প্রীতি / প্রীতি
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন
গর্ভাবস্থায় কাঁচা পেঁপে খাওয়া যাবে?