সব ধরনের দ্রব্যমূল্য স্বাভাবিক হবে : হানিফ
সেপ্টেম্বরের শেষের দিকে তেলসহ সব ধরনের দ্রব্যমূল্য স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। শুক্রবার (১৯ আগস্ট) বেলা ১১টায় কুষ্টিয়া জেলা ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
হানিফ বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির একমাত্র পথ আইনি প্রক্রিয়ায় যাওয়া। বিদেশিদের কাছে ধরনা দিয়ে কোনো লাভ নেই। বিএনপিকে নিঃশেষ করার জন্য অন্য কারও প্রয়োজন হয় না। ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত রাষ্ট্রক্ষমতায় থাকতে যে অপকর্মগুলো করেছিল সেই অপকর্মের জন্যই বিএনপি নিঃশেষ হয়েছে। হাওয়া ভবন বানিয়ে যে টাকা লুট করেছিল, সেই টাকা দিয়েই বিদেশে বসে আয়েশি জীবন-যাপন করছে বিএনপি নেতারা।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে তিনি বলেন, গত দুবছর করোনা পরিস্থিতি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সারা বিশ্বে অর্থনীতির ওপর বিরুপ চাপ পড়ে। তা বাংলাদেশের ওপরও পড়েছে। সরকারের পক্ষ থেকে শেখ হাসিনার নেতৃত্বে সবধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন, কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, দৌলতপুর আসনের সংসদ সদস্য আ কা ম সরওয়ার জাহান বাদশা, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা পরিষদের প্রশাসক রবিউল ইসলাম প্রমুখ।
প্রীতি / প্রীতি
ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করলো বিরোধী দল
পাপেট শিল্পের অগ্রদূত মুস্তাফা মনোয়ারের প্রয়াণ, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের গভীর শোক
সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয়
চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয়
পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা
সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান
রাজনৈতিক স্থিতিশীলতা ভঙ্গুর, শঙ্কায় জিএম কাদের
দেশে সন্ত্রাসী কার্যক্রম চালানোর অপচেষ্টা হচ্ছে : রিজভী
মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ: রেল প্রতিমন্ত্রী
‘নির্দেশ অমান্য করলে অন্য রূপ দেখবেন’— নেতাকর্মীদের সতর্ক করে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার ফেসবুক পোস্ট ভাইরাল
সীমান্ত সমস্যার একমাত্র সমাধান কাঁটাতারের বেড়া নয় : নাসীরুদ্দীন পাটওয়ারী
আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল