ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তার ব্যক্তিগত : কাদের 


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৮-২০২২ বিকাল ৫:৩১

আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকা ও আসার জন্য ভারতকে কখনো অনুরোধ করেনি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, শেখ হাসিনার পক্ষ থেকে এ ব্যাপারে কাউকে দায়িত্ব দেয়া হয়নি।

‘সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছি’- পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের এমন বক্তব্যের জেরে আজ শুক্রবার (১৯ আগস্ট) রাজধানীর পলাশীতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। সেতুমন্ত্রী বলেন, ভারত আমাদের দুঃসময়ের বন্ধু।

একাত্তরে তারা আমাদের সহযোগিতা করেছে। তাই বলে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য ভারতকে অনুরোধ করব এমন কাজ আওয়ামী লীগ করে না। জনগণই আমাদের ক্ষমতার উৎস। বাইরের কেউ আমাদের ক্ষমতায় টিকিয়ে রাখতে পারে না। যিনি বলেছেন, এটা তার ব্যক্তিগত মত।

তিনি আরো বলেন, হাসিনার সরকার ক্ষমতায় আসার পর কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোনো সাম্প্রদায়িক হামলা হয়নি। যারা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা করেছে তারা দুর্বৃত্ত বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

প্রীতি / জামান

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন