ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

চা শ্রমিকদের দাবি মেনে নেয়ার আহ্বান ফখরুলের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৮-২০২২ বিকাল ৬:২

মজুরি বাড়ানোর দাবিতে চা শ্রমিকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে তাদের দাবি মেনে নেয়ার জোর আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৯ আগস্ট) সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

ফখরুল বলেন, হবিগঞ্জের সুরমা ও তেলিয়াপাড়া চা-বাগানের কয়েক হাজার শ্রমিক মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করছে। তাদের বর্তমান মজুরি ১২০ টাকা। বর্তমানে দুর্মূল্যের বাজারে এই মজুরিতে শ্রমিকদের মানবেতর জীবনযাপন করতে হয়।

চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দাবি আদায়ে চা শ্রমিকদের আন্দোলন ন্যায়সংগত এবং বিএনপি তাদের এই ন্যায়সংগত দাবি মেনে নেওয়ার জোর আহ্বান জানাচ্ছে।

বিএনপির এই নেতা বলেন, দেশের চা শিল্পের সঙ্গে জড়িত হাজার হাজার শ্রমিক ধ্বংসের দ্বারপ্রান্তে। তাদের হাড়ভাঙা পরিশ্রমের কারণে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। এসব শ্রমিকদের অর্থনৈতিক দুরবস্থার কারণে চা শিল্প সংকটাপন্ন হতে পারে।

ফখরুল বলেন, মালিকদের কাছ থেকে কোনো ধরনের আশ্বাস না পেয়ে নিরুপায় হয়ে ন্যায্য দাবিতে আন্দোলন করছেন চা শ্রমিকরা। তারা যাতে আরও বড় ধরনের দুর্ভোগে পতিত না হয়, সে জন্য মালিকপক্ষকে দ্রুত এগিয়ে আসার আহ্বান জানান তিনি। 

প্রীতি / জামান

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন