বাড়িতেই বানিয়ে ফেলুন চিকেন ফাহিতা
বিদেশি খাবার খেতে ভাল লাগে? প্রণালী জানা থাকলে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন এমন একটি পদ, যা টেক্কা দিতে পারে রেস্তরাঁর রান্নাকেও। পদটির নাম, চিকেন ফাহিতা। আদতে মেক্সিকোর রান্না হলেও বাড়িতে মুরগির মাংস আর অল্প কিছু সবজি থাকলেই বানিয়ে ফেলা যায় নিমেষে।
উপকরণ
৪৫০ গ্রাম হাড় ছাড়া মুরগির মাংস
১/৪ কাপ লেবুর রস
২ চা চামচ জিরা গুঁড়া
৩টি পেঁয়াজ
১টি হলুদ বেলপেপার
১/২ কাপ অলিভ অয়েল
১ চা চামচ চিলি ফ্লেক্স
২টি লাল বেলপেপার
১টি ক্যাপসিকাম
গোলমরিচ ও লবন: প্রয়োজন মতো
প্রণালী
১। হাড় ছাড়া মুরগির মাংস ভাল করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এর পর একটু বড় একটি পাত্রে লেবুর রস, অলিভ অয়েল, চিলি ফ্লেক্স ও জিরে গুঁড়া দিয়ে ভাল করে মাখিয়ে আধ ঘণ্টা রেখে দিন।
২। ক্যাপসিকাম ও বেলপেপারগুলি সরু সরু করে কেটে নিন। একটি পাত্রে অলিভ অয়েল নিয়ে সবজিগুলি দিয়ে দিন।
৩। বেশি ভাজা হওয়ার আগেই সেই একই পাত্রে দিয়ে দিন মাংসের টুকরোগুলি। চাইলে ছড়িয়ে দিতে পারেন কিছুটা লবন ও গোলমরিচ গুঁড়া। মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত নাড়িয়ে নাড়িয়ে রান্না করতে থাকুন। মাংস সেদ্ধ হয়ে এলেই নামিয়ে নিয়ে পরিবেশন করুন চিকেন ফাহিতা।
প্রীতি / প্রীতি
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন
গর্ভাবস্থায় কাঁচা পেঁপে খাওয়া যাবে?