বাংলাদেশসহ তিন দেশে এমিরেটসের ফ্লাইট স্থগিত
আগামী ১৫ জুলাই পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কায় যাত্রীবাহী বিমান চলাচল স্থগিত করেছে এমিরেটস এয়ারলাইন্স। গালফ নিউজের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়, ১৫ জুলাই পর্যন্ত এসব দেশ থেকে কোনো যাত্রী নেবে না বলে এয়ারলাইন্সটি তাদের ওয়েবসাইটে জানায়। এর আগে ১৫ জুলাই পর্যন্ত ভারতে যাত্রীবাহী সব ফ্লাইট স্থগিতের ঘোষণা দেয় এমিরেটস। এর একদিন পরই নতুন করে এই ঘোষণা দিল তারা।
এমিরেটস জানায়, গত ১৪ দিনে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা হয়ে যারা সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার জন্য সংযুক্ত হয়েছেন তাদেরকে প্রবেশের অনুমতি দেয়া হবে না। শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাতের নাগরিক, আমিরাতের গোল্ডেন ভিসাধারী ব্যক্তি এবং কূটনৈতিক মিশনের সদস্যগণ যারা করোনার সাম্প্রতিক বিধি মেনে চলেছেন তাদের প্রবেশের অনুমতি দেয়া হবে।
প্রীতি / প্রীতি
মন্ত্রিপরিষদ পুনর্বণ্টনে কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন
রাষ্ট্রপতির শপথ শেষে বঙ্গভবন ছাড়ছেন অতিথিরা
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন হুমায়ুন কবির ও শামীম কায়সার
মন্ত্রী হিসেবে শপথ নিলেন মঈন খান, মিল্লাত, পার্থ ও সাচিং প্রু
রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চার সদস্য, রাতে হতে পারে শপথ
শপথের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানালেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতির শপথের প্রস্তুতি শেষ, দরবার হল প্রস্তুত
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন নতুন রাষ্ট্রপতি
বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক
বিরোধী দলের অংশগ্রহণে রাষ্ট্রপতি নির্বাচন গণতন্ত্রকে শক্তিশালী করবে: তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনে ৬ এমপি যে কারণে ভোট দেননি