জবিতে গুচ্ছের ‘সি’ ইউনিটের পরীক্ষা শুরু, গরমে অতিষ্ঠ পরিক্ষার্থীরা
দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 'সি' ইউনিটের স্নাতক ২০২১-২২ শিক্ষাবর্ষে সমন্বিত ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। তবে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন শিক্ষার্থীরা। শনিবার (২০ আগস্ট) বাণিজ্য অনুষদের এই ইউনিটের পরীক্ষা দুপুর ১২টায় শুরু হয়, যা ১টা পর্যন্ত চলবে।
পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল ৯টা থেকেই শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ শুরু করেন। প্রবেশের সময় প্রবেশপত্রে সংযুক্ত ছবি এবং চেহারার মিল আছে কি-না তা যাচাই করা হয়। তবে রোদের তীব্রতা বেশি থাকায় অনেক শিক্ষার্থীকেই হাতে থাকা কাগজ ও বই দিয়ে বাতাস করতে দেখা যায়। অনেককে ঠাণ্ডা পানি নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে দেখা যায়। রোভার স্কাউট ও রেঞ্জার ইউনিটের পক্ষ থেকে অনেক শিক্ষার্থীকে পানি সরবরাহ করা হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষায় ১৮ হাজার ২৫ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১২ হাজার ২৫ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। এছাড়াও জবি কেন্দ্রের অধীনে ঢাকার কাকরাইলে অবস্থিত উইলস্ লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ ও সিদ্ধেশ্বরী গার্লস কলেজ উপকেন্দ্রে ৬ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন।
দুই উপকেন্দ্রে পরীক্ষা হলেও কিছু শিক্ষার্থী ভুল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত হলে সময় থাকায় তাদের আসন বিন্যাস অনুযায়ী উপকেন্দ্রে পাঠানো হয়। তবে শেষ মুহূর্তে ৭ জন শিক্ষার্থী জবি ক্যাম্পাসে ভুল করে এলে সময় না থাকায় তাদের বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের ল্যাবকক্ষে পরীক্ষার ব্যবস্থা করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল জানান, আমাদের উপকেন্দ্র দুটি খুব বেশি দূরে নয়। শিক্ষার্থীদের উচিত ছিল আগেই সেন্টার নিশ্চিত হওয়া। কিন্তু তারপরও অনেকেই চলে এসেছে। প্রথমে আমরা অনুমতি দেইনি এবং সময় থাকায় অনেককেই নির্দিষ্ট উপকেন্দ্রে পাঠানো হয়। শেষের দিকে ৭ জন আসায় মানবিক দিক বিবেচনায় তাদের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। তবে তাদের অ্যাডমিট কার্ডের ছবি তুলে রাখা হয়েছে। তাদের ফলাফল আলাদাভাবে দেখা হবে।
এমএসএম / জামান
কুবির শিক্ষকদের ৫ গবেষণাপত্র প্রত্যাহার; যা বলছেন সংশ্লিষ্ট গবেষকরা
জুলাই শহীদদের স্মরণে পবিপ্রবিতে দোয়া মাহফিল ও আলোচনা সভা
ইসলামী ছাত্র আন্দোলন কুবি শাখার সভাপতি ইফতি সাধারণ সম্পাদক শাওন
জুলাই আন্দোলনে শহীদ কাইয়ুমের পরিবারকে আমন্ত্রণ জানাতে সাভারে কুবি প্রশাসন
সরকারি বাঙলা কলেজে টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
গণরুম ও গেস্টরুম সংস্কৃতি বন্ধের দাবিতে উপাচার্যের কাছে কুবি ছাত্রশিবিরের স্মারকলিপি
প্রবাসী কর্মীদের পুনর্বাসনে যৌথ উদ্যোগের আহ্বান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর
জুলাই অভ্যুত্থান ও ভারতীয় আধিপত্যবিরোধী লড়াইয়ের স্মরণে শেকৃবিতে যুক্ত হলো ‘হাদি চত্বর’
জবির অস্থায়ী হলের ২০ কোটি টাকা, ১০ তলা ভবন প্রকল্প
দুই দশকে নজরুল বিশ্ববিদ্যালয়: শিক্ষা-গবেষণায় অগ্রযাত্রা
রমনা রেজিমেন্ট বিএনসিসির ১৪ দিনব্যাপী ব্যান্ড প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত
নোবিপ্রবিতে জুলাইয়ের তিন মুখ, আজ তিন বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা: টার্গেট অভিভাবক
Link Copied