আওয়ামী লীগ খুব খারাপ কিছু করার চেষ্টা করছে : রিজভী
আওয়ামী লীগ খুব খারাপ কিছু করার চেষ্টা করছে বলে মনে করছেন বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বহির্বিশ্বে বাংলাদেশের মুখপাত্র হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি এতো বড় কথা বললেন, আর বলবেনই না কেনো? একজন রসিক মানুষ আমাকে বললেন পররাষ্ট্রমন্ত্রী কান্ড জ্ঞানহীন হয়ে পড়েছেন। দেশের এতো লুটপাট করে স্বর্গে বসে তিনি মনে করছেন সবাই স্বর্গে আছে। প্রতিটি জিনিসের দাম বেড়েছে, ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে। তাদের তৈরি করা নরকে আছে দেশের জনগণ। আর তারা বেহেশতে থেকে এসব বুঝবে কেমনে? বেহেশতে তো হুরপরী থাকে তাদের আবদ্ধে থেকে তারা তো আবোল তাবোল বলবেই।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও জ্বালানি তেল এবং দ্রব্য মূল্যের সীমাহীন মূল্য বৃদ্ধি ও ভোলায় শান্তিপৃর্ন কর্মসূচিতে পুলিশের গুলিতে ছাত্রদল নেতা ও সেচ্ছাসেবক দল নেতা নিহত হওয়ার প্রতিবাদে ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এর উদ্যোগে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
বিএনপির এই মুখপাত্র বলেন, ভারত একটি বৃহৎ গণতান্ত্রিক দেশ। আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশ বিরোধী আন্দোলনে একসাথে লড়াই করেছেন। স্বাধীনতার পর থেকে তারা গণতন্ত্র চর্চা করেছে। আমার বিশ্বাস তারা সেই ভুল করবেন না। ২০১৪ সালের নির্বাচনে সুজাতা সিং কে পাঠিয়ে, নিঃসন্দেহে শেখ হাসিনার পক্ষে এরশাদকে রাজি করানোর জন্য। সারা বিশ্ব দেখেছে। এটা কিছুটা হলেও গণতান্ত্রিক দেশ ভারতের মান ক্ষুন্ন হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রীর কড়া সমালোচনা করে রিজভী বলেন, যাদের নিজেদের স্বার্থে সার্বভৌমত্বকে দুর্বল করতে পারে, তারা সবকিছুই করতে পারে। এর আর একটা কারণ আছে, এই মোমেন সাহেব ছাত্র অবস্থায় আইয়ুব খানের ছাত্র সংগঠন করতেন। সে অখন্ড পাকিস্তান বিশ্বাস করতেন। এখন আওয়ামী লীগের যোগ দিয়েছেন। তার অতীতের যে নীতি সে নীতির সাথে আওয়ামী লীগের নীতি মেলে না। তাই আওয়ামী লীগের নীতি বেশি করে প্রচার করার জন্য এবং নিজেকে বড় আওয়ামী লীগার করার জন্য এসব কথা বলছেন।
তাদের এক মন্ত্রী বলেছেন এটা তাদের দলের না ব্যক্তিগত কথা। কিসের ব্যক্তিগত কথা? আপনাদের পররাষ্ট্রমন্ত্রী একের পর এক ফাউল কথা বলে যাচ্ছে, দেশের সার্বভৌমত্ব গণতন্ত্রকে তলানীতে নিয়ে নিয়ে যাচ্ছে আর আপনারা বলছেন ব্যক্তিগত। তাকে তো সাথে সাথে বরখাস্ত করা উচিত ছিলো। কিন্তু আপনারা তা করছেন না। কারণ তাকে আপনাদের দরকার আছে। আপনাদের এবং প্রধানমন্ত্রীর মনের ইচ্ছার প্রতিধ্বনি প্রকাশিত হচ্ছে তার বক্তব্যের মধ্যে দিয়ে।
তিনি আরও বলেন, আমাদের কাছে এক অশনিও সংকেত মনে হচ্ছে। এরা আওয়ামী লীগ খুব খারাপ কিছু করার চেষ্টা করছে। আমাদের শক্তির উৎস হচ্ছে দেশের জনগণ। এর আগে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া বলেছেন এখন বলছেন দেশনায়ক তারেক রহমান। তাই এদেশের সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষায় আমরা এক একজন সৈনিক।
ইউট্যাবের সভাপতি এবি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ড. মোরশেদ হাসানের সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু,সহ-তথ্য বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।
প্রীতি / প্রীতি
ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করলো বিরোধী দল
পাপেট শিল্পের অগ্রদূত মুস্তাফা মনোয়ারের প্রয়াণ, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের গভীর শোক
সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয়
চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয়
পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা
সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান
রাজনৈতিক স্থিতিশীলতা ভঙ্গুর, শঙ্কায় জিএম কাদের
দেশে সন্ত্রাসী কার্যক্রম চালানোর অপচেষ্টা হচ্ছে : রিজভী
মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ: রেল প্রতিমন্ত্রী
‘নির্দেশ অমান্য করলে অন্য রূপ দেখবেন’— নেতাকর্মীদের সতর্ক করে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার ফেসবুক পোস্ট ভাইরাল
সীমান্ত সমস্যার একমাত্র সমাধান কাঁটাতারের বেড়া নয় : নাসীরুদ্দীন পাটওয়ারী
আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল