বিদেশে কেউ কারো সঙ্গে ব্যক্তিগত গল্প করে এলে তার দায় দলের নয় : তথ্যমন্ত্রী
‘বিদেশে গিয়ে কেউ ব্যক্তিগত গল্প করে এলে সে দায় দলের নয়’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বিদেশে কেউ যদি কারো সঙ্গে ব্যক্তিগত গল্প করে আসে, সে দায় আওয়ামী লীগের নয়। দলের পক্ষ থেকে তাকে এ দায়িত্ব দে হয়নি।
রোববার (২১ আগস্ট) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, তিনি (এ কে আব্দুল মোমেন) আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কেউ নন। তাই আওয়ামী লীগের পক্ষে বিদেশে গিয়ে কিছু বলার দায়িত্ব তাকে দেয়া হয়নি।
হাছান মাহমুদ বলেন, পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, পরদিন তিনি বলেছেন ডিসটর্ট (বিকৃত) হয়েছে। দলের ভিত জনগণ। আমরা জনগণের শক্তিকে বিশ্বাস করি। আমরা মনে করি জনগণ ছাড়া কেউ সরকার টিকিয়ে রাখতে পারে না।
প্রীতি / জামান
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন