ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

আমাদের যে সীমিত সম্পদ আছে তাই দিয়ে জনগণের সেবা করে যাব : প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-৮-২০২২ দুপুর ১:১৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে বিশ্বে বড় বড় দেশগুলো সংকটের মধ্যে পড়েছে। সেখানে আমাদের অবস্থা আরও করুণ। তারপরও আমাদের যে সীমিত সম্পদ আছে তাই দিয়ে আমরা জনগণের সেবা করে যাব। সোমবার বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ৭৩ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

এ সময় নবীন প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ২০৪১ সালে আমরা যে বাংলাদেশ গড়বো, তা নিয়ে কাজ করবে তরুণরা। আমরা শুধু পরিকল্পনা দিয়েছি, কারণ আমরা তো অতদিন বেঁচে থাকতে পারবো না। তরুণদেরকেই এই পরিকল্পনা এগিয়ে নিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, ২০৪১-এ থামলেই চলবে না, আমাদের হাতে অনেক কাজ। আমাদের উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠতে হবে। একশো বছরের ব-দ্বীপ পরিকল্পনা প্রণয়ন করেছি আমরা। কারণ বাংলাদেশ ব-দ্বীপের একেক অঞ্চলের একেক সমস্যা। সেদিকে খেয়াল রেখেই এই পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।

দেশব্যাপী অসহায় মানুষের পাশে দাঁড়ানো, জীবনমান উন্নয়ন এবং অর্থনীতিতে এর প্রভাব সম্পর্কে শেখ হাসিনা বলেন, একটা ঘর যখন আমি দিলাম, সে তখন উৎপাদন করছে। সে গাছ লাগাচ্ছে, আরও নানা কাজ করছে। এটিও দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে।

এবছর ৭০ জন পুরুষ ও ২৩ জন নারী কর্মকর্তা বিপিএটিসি থেকে প্রশিক্ষণ নিয়েছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের হাতে সনদ তুলে দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

.

 

প্রীতি / এমএসএম

বঞ্চনার ১৭ বছর পর জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী

জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬

বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ

প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার

মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক

চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার

সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর

নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়

প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী