ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সব উপজেলার খাদ্যনিয়ন্ত্রকরা পাবেন মোটরসাইকেল : খাদ্যমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-৮-২০২২ দুপুর ২:৫

পর্যায়ক্রমে সব উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে মোটরসাইকেল দেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এতে সরকারের প্রকিউরমেন্ট, ওএমএস কার্যক্রম ও অবৈধ মজুতদারী মনিটরিং করা সহজ হবে বলে জানান তিনি। আজ সোমবার (২২ আগস্ট) সকালে রাজধানীর খাদ্যভবনের সভা কক্ষে মাঠ পর্যায়ের উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের অনুকূলে মোটর সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, করোনাকালে খাদ্য বিভাগের কর্মকর্তারা নিজেদের সক্ষমতার পরিচয় দিয়েছেন। সেই সময় জনগণের খাদ্যের অভাব হয়নি। ভালো কাজের স্বীকৃতি হিসেবে খাদ্যমন্ত্রণালয় শুদ্ধাচার পুরস্কারও পেয়েছে। এ বড় অর্জনের ধারাবাহিকতা ধরে রাখতে হবে।

তিনি বলেন, খাদ্যবান্ধব কর্মসূচিতে যেন এমন কেউ অন্তর্ভূক্ত না হয় যার এতে অন্তর্ভূক্ত হওয়ার প্রয়োজন নাই। এ কর্মসূচিতে বরাদ্দ বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। কেউ যেন সরকারি কর্মসূচিতে অনিয়ম জালিয়াতি করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রকদেরকে খাদ্যবান্ধব কর্মসূচির তালিকা যাচাই-বাছাই করার কাজে মনোযোগী হতে হবে।

খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেন, অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন ও পরিচালক (চলাচল ও সংরক্ষণ) মো. জামাল হোসেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। পরে মন্ত্রী সরকারি মোটরসাইকেল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

প্রীতি / প্রীতি

বঞ্চনার ১৭ বছর পর জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী

জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬

বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ

প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার

মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক

চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার

সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর

নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়

প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী