ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বঙ্গবন্ধু ছিলেন একজন দূরদর্শী নেতা: প্রতিমন্ত্রী ড. শামসুল আলম


আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি photo আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৮-২০২২ দুপুর ১২:৬

বঙ্গবন্ধু ছিলেন একজন দূরদর্শী নেতা। তিনি ১৯৭২ সালে ফিরে আসার পর দেশে দুর্বার গতিতে  উন্নয়ন শুরু হয়। যার ফলে এই দেশ এগিয়ে গেছে । যা অন্য কোন দেশের নেতার পক্ষেই সম্ভব ছিলো না। দেশে যখন আমলাতন্ত্র শুন্য ছিল, তখন দেশের মানুষের পূর্নবাসন, পুর্নগঠন এবং উন্নয়ের জন্য পরিকল্পনা পরিষদ গঠন করা হয়  মাত্র ২১ দিনে। 

সোমবার (২২আগস্ট ) জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধুর কৃষি দর্শন ও কৃষি বান্ধব বর্তমান সরকার’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতি। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম।

প্রতিমন্ত্রী  আরো বলেন, অনুন্নত বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে বিআরসিকে পুর্নগঠন, এগ্রিকালচার রিসার্চ ইন্সটিটিউট ও কৃষিকে প্রথম মর্যাদা দেওয়াসহ নিয়েছিলেন আরও অনেক পদক্ষেপ। ইতিহাস গড়া সেই নেতাকে পরিকল্পিত ভাবেই হত্যা করা হয়েছিলো।

বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুস সালামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. খান মুহাম্মদ সাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দিন এবং রেজিস্ট্রার মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, বঙ্গবন্ধু ছিলেন কৃষিবান্ধব নেতা। ১৯৭৫ সালের নির্মম হত্যার পর থমকে যায় সবকিছু। পরবর্তীতে প্রধানমন্ত্রী  শেখ হাসিনা কৃষিবান্ধব নীতির প্রতিফলন করেন ২০০৮ সাল থেকে। সেই দায়িত্ব নিয়ে তিনি কৃষিতে বিপ্লব এনেছেন। আমরা সবাই কাধেঁ কাধ মিলিয়ে কাজ করলে বাংলাদেশ রুপান্তরিত হবে কৃষির দেশ ও কৃষকের দেশ হিসেবে।

এমএসএম / এমএসএম

তরুণ কলাম লেখক ফোরাম তিতুমীর কলেজ শাখার নেতৃত্বে আনোয়ার ও বাঁধন

পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার

'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন