জাল টাকায় মিশানো 'স্কোপোলামাইন', সর্বস্বান্ত জবি শিক্ষার্থীর পরিবার
ফার্মেসিতে স্নাতকোত্তরে অধ্যয়নরত শিক্ষার্থী হিমু (ছদ্মনাম)। পড়াশোনার পাশাপাশি টিউশন পড়িয়ে চালান নিজের খরচ। নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হিমুর জীবিকা নির্বাহের জন্য নিউশন ছাড়া আর কোনো উপায় নেই। দুই বোন ও দুই ভাইসহ তার পরিবারের সদস্য সংখ্যা ৬ জন। ৬০ বছর বয়সী বৃদ্ধ কৃষক বাবা বয়সের ভারে হারিয়েছেন কাজ করার সামর্থ্যও। সংসারের হাল ধরতে হয়েছে বাড়িতে থাকা আরেক ভাই, যিনি পড়াশোনার পাশাপাশি এলাকাতেই খুঁজে নিয়েছেন নিম্ন বেতনের একটি কোম্পানির চাকরি। তাতেই কোনোরকমে টেনেটুনে চলছিল হিমুর সংসার।
হঠাৎই ঝড় নেমে আসে তাদের পরিবারে। হুট করে দ্রব্যমূল্যের বৃদ্ধি যেন মরার পর খাঁড়ার ঘা হয়ে নেমে আসে তাদের ওপর। সংসার চালাতে ঋণগ্রস্ত হয়ে পড়ে তার পরিবার। একই সাথে সন্তানদের পড়াশোনার খরচ আর ঋণ পরিশোধের চিন্তায় দিশেহারা হয়ে পড়েন হিমুর বাবা।
আর কোনো কূল-কিনারা খুঁজে না পেয়ে দীর্ঘদিন থেকে লালন-পালন করে আসা গাভীটিকে বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত নেন। অভাবগ্রস্ত পরিবারে সামান্য দুধের জোগান দিয়ে আসা গাভীটিকে নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার নৈহাটি হাটে তোলেন গত ১৫ আগস্ট। এটি বাংলাদেশের গরুর বাজারের জন্য বিখ্যাত, যা ভাটি অঞ্চল থেকে সারাদেশে গরু সরবরাহ করে থাকে।
ওই হাটে ৬৯ হাজার টাকায় গাভীটিকে বিক্রি করে দেন হিমুর বাবা। কিন্তু কে জানত এতেও শেষ হবে না তাদের পরিবারের দুঃখ-দুর্দশা৷ বরং আরো নেমে আসে ঘন কালো অন্ধকার। গরু বিক্রির টাকা নিয়ে যখন হিমুর বাবা ঋণ পরিশোধ করতে গেলেন, তখন বুঝতে পারলেন টাকা গুলো আসলে জাল। ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে।
টাকাটা যখন উনি ক্রেতার কাছ থেকে গুনে নেন তখন অনুভব করেন এক অদ্ভুত রকমের গন্ধ৷ একই সাথে চারজন ক্রেতা এসে দরদাম করে গাভীটিকে কিনে নেন। তারা যেভাবে বলেছিলেন সেভাবেই সব মেনে নেন হিমুর বাবা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফার্মেসিতে স্নাতকোত্তরে অধ্যয়নরত হিমুর ধারণা, টাকাগুলোতে মোহ সৃষ্টিকারী স্কোপোলামাইন (scopolamine) ছিল, যেটা ঘ্রাণের মাধ্যমে ভুক্তভোগীকে হিপ্নোটাইজড করে। তারপর তার সর্বস্ব লুট করে নেয়। ঢাকাসহ সারাদেশে এখন এমন ঘটনা ঘটছে নিয়মিতই। বেশ কয়েকটি চক্র এর মাধ্যমে মানুষের সর্বস্ব লুট করে নিচ্ছে।
স্বপন নামে পরিচয় দেয়া ক্রেতা পেশায় কন্ট্রাক্টর। ঠিকানা দিয়েছিলেন পাশের উপজেলার আমতলা গ্রামে বাড়ি তার, নেত্রকোনাতেও রয়েছে আরেকটি বাড়ি। তবে ওই ঠিকানায় যাওয়ার পর ওই নামের কাউকে খুঁজে পাননি তারা।
বিষয়টি নিয়ে জানতে চাইলে প্রতারণার শিকার হিমু বলেন, আর কোনো পরিবার যেন এ ধরনের প্রতারণার শিকার না হয়, এর জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এ প্রতারক চক্রটি নৈহাটি গরুর হাটে খুবই সক্রিয়। অনেককেই পথে বসাচ্ছে।
এমএসএম / জামান
কুবির শিক্ষকদের ৫ গবেষণাপত্র প্রত্যাহার; যা বলছেন সংশ্লিষ্ট গবেষকরা
জুলাই শহীদদের স্মরণে পবিপ্রবিতে দোয়া মাহফিল ও আলোচনা সভা
ইসলামী ছাত্র আন্দোলন কুবি শাখার সভাপতি ইফতি সাধারণ সম্পাদক শাওন
জুলাই আন্দোলনে শহীদ কাইয়ুমের পরিবারকে আমন্ত্রণ জানাতে সাভারে কুবি প্রশাসন
সরকারি বাঙলা কলেজে টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
গণরুম ও গেস্টরুম সংস্কৃতি বন্ধের দাবিতে উপাচার্যের কাছে কুবি ছাত্রশিবিরের স্মারকলিপি
প্রবাসী কর্মীদের পুনর্বাসনে যৌথ উদ্যোগের আহ্বান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর
জুলাই অভ্যুত্থান ও ভারতীয় আধিপত্যবিরোধী লড়াইয়ের স্মরণে শেকৃবিতে যুক্ত হলো ‘হাদি চত্বর’
জবির অস্থায়ী হলের ২০ কোটি টাকা, ১০ তলা ভবন প্রকল্প
দুই দশকে নজরুল বিশ্ববিদ্যালয়: শিক্ষা-গবেষণায় অগ্রযাত্রা
রমনা রেজিমেন্ট বিএনসিসির ১৪ দিনব্যাপী ব্যান্ড প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত
নোবিপ্রবিতে জুলাইয়ের তিন মুখ, আজ তিন বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা: টার্গেট অভিভাবক
Link Copied