হাফ ভাড়া দাবিতে বনানীর সড়কে শিক্ষার্থীরা
বাসে হাফ ভাড়া কার্যকরের দাবিতে বনানীর সড়কে নেমেছেন শিক্ষার্থীরা। তারা বনানীর কামাল আতাতুর্ক সড়কে অবস্থান কর্মসূচি পালন করছেন। মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে তারা সড়কে অবস্থান নেন। হাফ ভাড়ার দাবিতে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজসহ স্থানীয় কয়েকটি কলেজের শিক্ষার্থীরা রয়েছেন।
আন্দোলনে নেতৃত্ব দেওয়া অন্যতম শিক্ষার্থী মুজাহিদ হাসান জানান, আমরা দীর্ঘদিন ধরে এই দাবি করছি। গুলশান, বনানী, নতুনবাজার রোডে যে বাসগুলো চলাচল করে তারা শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেয় না। বরং দুই থেকে আড়াই কিলোমিটার পথের জন্য ৩০ টাকা দাবি করে। হাফ ভাড়া দিতে চাইলে তারা খারাপ আচরণ করে। আমরা সেই হাফ ভাড়া কার্যকরের দাবিতে অবস্থান নিয়েছি। দাবি মানা না হলে আমরা আন্দোলনে যাব।
এ বিষয়ে জানতে চাইলে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া বলেন, শিক্ষার্থীরা হাফ ভাড়ার দাবিতে সড়কের পাশে অবস্থান করছে। আমরা বাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। বাসগুলো দাবি করছে, তারা নাকি শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেয়। তারপরও আমরা বিষয়গুলো খতিয়ে দেখছি।
প্রীতি / প্রীতি
বঞ্চনার ১৭ বছর পর জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী
জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬
বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ
প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার
মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক
চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার
সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা
প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর
নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়
প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি