সেব্রিনার অবস্থা সংকটাপন্ন
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা গুরুতর অসুস্থ হয়ে সিঙ্গাপুরের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। তার অবস্থা সংকটাপন্ন।মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম এ তথ্য জানান। তিনি সেব্রিনা ফ্লোরার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
মহাপরিচালক বলেন, তার মতো একজন সহকর্মী আছেন বলেই আমরা অনেক কাজের সফলতা আনতে পেরেছি। বর্তমানে তিনি দেশের বাইরের একটি হাসপাতালে রয়েছেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। তিনি যাতে সুস্থ হয়ে আবার আমাদের মধ্যে ফিরে আসতে পারেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত চার দিন ধরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এর আগে তার এমআরসিপি (এক ধরনের চৌম্বকীয় অনুরণন ইমেজিং পরীক্ষা, যা লিভার, পিত্তথলি, পিত্তনালী, অগ্নাশয় এবং অগ্নাশয়নালীসহ হোপাটোবিলিয়ারি এবং অগ্নাশয় সিস্টেমের বিশদ চিত্র তৈরি করে) করা হয়েছিল। তারপর বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
জানা যায়, এর আগে মীরজাদী সেব্রিনা ফ্লোরা দেশেই ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। ২০২০ সালের করোনা মহামারির শুরু সময় প্রতিদিন নির্দিষ্ট সময় করোনা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং করতেন মীরজাদী সেব্রিনা। সেই সময় তিনি সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ছিলেন।
প্রীতি / প্রীতি
বঞ্চনার ১৭ বছর পর জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী
জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬
বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ
প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার
মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক
চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার
সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা
প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর
নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়
প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি