ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

গৃহপরিচারিকার ভূমিকায় সাবিলা নূর


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪-৭-২০২১ দুপুর ৩:৩৯

শাপলা পেশায় গৃহপরিচারিকা। অন্যদের মতো তারও ফেসবুকে একটা অ্যাকাউন্ট আছে। তবে নামটা একটু ব্যতিক্রম। ফেসবুকে শাপলার আইডির নাম ‘ড্যাডিস প্রিন্সেস শাপলা’! এডুকেশন তথ্যে দেয়া আছে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী!

এমনই এক গল্প নিয়ে নাটক নির্মাণ করেছেন নির্মাতা শিহাব শাহীন। নাম ‘রঙিলা ফানুস’। এখানে শাপলা চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর।

নাটকের গল্প প্রসঙ্গে এই অভিনেত্রী জানান, ফেসবুক আইডির অদ্ভুত নাম দিয়ে তার চরিত্রের শুরু। শেষটা আরও বিস্ময়কর। যেখানে দেখা যাবে, তিনি ফেসবুকের মাধ্যমে প্রেমে জড়ান ঢাকা মেডিকেল কলেজ পড়ুয়া এক যুবকের সঙ্গে! এই মেডিকেল কলেজছাত্রের চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব।

নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘মজার ছলে একটি সামাজিক বার্তা দেয়ার চেষ্টা করেছি কাজটির মাধ্যমে। অর্থাৎ খেটে খাওয়া মানুষগুলোরও যে আকাশ ছোঁয়ার স্বপ্ন থাকে, সেটি দেখাতে চেয়েছি। সাবিলাসহ অন্যরা অসাধারণ অভিনয় করেছে। নাটকের শেষটাতে রয়েছে বড় একটি ধাক্কা। সেটি আগাম বলছি না।’

জান্নাতুল ফেরদৌস লাবণ্যর রচনায় এ নাটকে আরও অভিনয় করেছেন নাজিবা বাশার ও সৈয়দ জামান শাওন প্রমুখ। প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ব্যানারে নির্মিত হয়েছে নাটকটি।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ‘রঙিলা ফানুস’সহ এবারের ঈদ উৎসবে সিএমভি’র ব্যানারে নির্মিত হচ্ছে এক ডজন তারকাবহুল নাটক। যেগুলো ঈদ আয়োজন হিসেবে ধারাবাহিকভাবে উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

প্রীতি / প্রীতি

ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ

প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন

ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?

থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন

পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী