ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

আদৌ কি ক্যাডার সিস্টেমের দরকার আছে : পরিকল্পনামন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-৮-২০২২ বিকাল ৬:৯

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) মাধ্যমে ‘ক্যাডার’ নিয়োগের বিষয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে, একজন বাঙালি ও কিউরিয়াস ব্যক্তি হিসেবে আমার কিছু অভিব্যক্তি আছে যা আমি সাহস করে বলে ফেলি। আদৌ কি ক্যাডার সিস্টেমের দরকার আছে? বিশ্বের স্বীকৃত উন্নত দেশ আমেরিকা-ইউরোপে কি এই সিস্টেম আছে? উন্নত দেশে ক্যাডার সার্ভিস না থেকে যদি ভালো পারফর্ম করে তাহলে আমরা কেন পারব না? ব্রিটিশরা কি ক্যাডার সার্ভিসে কাজ করে?

তিনি বলেন, নানা ক্যাডারে বিভক্ত আমলাতন্ত্রের কী প্রয়োজন? তবে সার্ভিস থাকবে। যে যার দায়িত্ব পালন করবেন। ডাক্তাররা ডাক্তারের দায়িত্ব পালন করবেন। যারা যে কাজে দক্ষ তিনি সেই কাজ করবেন। জোর করে কারো ওপর কোনো কাজ চাপিয়ে দেয়া উচিত নয়।

মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতির (বিএসটিডি) মিলনায়তনে ‘স্ট্র্যাকচার অব ফাউন্ডেশন ট্রেইনিং কোর্স ইন বাংলাদেশ সিভিল সার্ভিসেস: ইটস ইভ্যালুয়েশন সিন্স ১৯৭৭’ শীর্ষক এক গবেষণা সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, বিসিএস প্রশাসন ও ইকোনমিক ক্যাডার এক হওয়ায় কাজের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে পরিকল্পনা মন্ত্রণালয়ের কাজের অনেক ক্ষতি হয়েছে। এজন্য আমাদের ক্যাডার নিয়ে চিন্তা করা প্রয়োজন।

তিনি বলেন, আমি নিজেও কিন্তু ক্যাডারের মানুষ। ক্যাডারের অনেক সুযোগ-সুবিধা ভোগ করেছি। আমাদের কৃষক ও শ্রমিকের কি ক্যাডার আছে? কিন্তু তারা অনেক ভালো করছে। আমাদেরও ক্যাডার নিয়ে চিন্তা করার প্রয়োজন। এশিয়ায় প্রপার সেন্সে সিভিলাইজেশন হয় না। পাকিস্তান, ভারত ও বাংলাদেশে ক্যাডার সিস্টেম আছে ভয়ংকরভাবে।

মন্ত্রী আরও বলেন, আমি যখন সার্ভিসে ছিলাম, তখনো গ্রামে কাজ করেছি এখনো করি। ক্যাডারে যখন ছিলাম, তখন ব্যারিয়ার ছিল। এরপরে রাজনীতিতে আসি। রাজনীতির ক্ষেত্রে কিন্তু কোনো ব্যারিয়ার নেই। আমি এখন সহজে মানুষের সঙ্গে মিশতে পারি।

বিএসটিডির প্রেসিডেন্ট এম জানিবুল হকের সভাপতিত্বে সেমিনারে অংশ নেন বিএসটিডির মহাসচিব এম খায়রুল কবীর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএসটিডির নির্বাহী সদস্য বেগম সালেহা বেগম প্রমুখ।

প্রীতি / প্রীতি

বঞ্চনার ১৭ বছর পর জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী

জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬

বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ

প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার

মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক

চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার

সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর

নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়

প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী