ইসলাম গ্রহণকারী সেই জবি শিক্ষিকার নতুন নাম 'আয়শা জাহান'
ধর্ম পরিবর্তনের পর এবার নাম পরিবর্তন করলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সেই শিক্ষিকা। পূর্বের নাম ‘রিতু কুণ্ডু’ বাদ দিয়ে বর্তমানে তার নাম এখন ‘আয়শা জাহান’। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক।
জানা গেছে, গত সোমবার (২২ আগস্ট) নোটারি পাবলিক ও মঙ্গলবার (২৩ আগস্ট) ঢাকা ম্যাজিস্ট্রেট কোর্টের প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট দেবদাশ চন্দ্র অধিকারীর কাছে দেয়া হলফনামার মাধ্যমে তিনি স্বেচ্ছায় নাম পরিবর্তন করেন।
নতুন নাম ধারণের পর ওই শিক্ষিকা বলেন, আমি ২০১৭ সালেই ধর্ম পরিবর্তন করেছিলাম। আজকে ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরে নতুন নাম গ্রহণ করলাম। সার্টিফিকেটের নামসমূহ এ পরিবর্তন করা শুরু করব। ইসলাম ধর্মের এই নামটি আমার খুব পছন্দের। আজ থেকে আমি আয়শা জাহান হিসেবেই পরিচিত হব।
২০২১ সালের ১৮ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক ভিডিওবার্তার মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণের কথা জানান রিতু কুণ্ডু। ওই শিক্ষিকার বাড়ি নীলফামারী জেলার নালশমারী উপজেলায়। তার বাবার নাম দুলাল কান্তি কুণ্ডু ও মা মালা কুণ্ডু।
আয়শা জাহান (বর্তমান নাম) নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও নীলফামারী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
২০১৩ সালে তিনি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে প্রভাষক হিসেবে নিয়োগ পান। ২০১৭ সাল থেকে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে শিক্ষকতা করছেন।
এমএসএম / জামান
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
Link Copied