ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

বিশ্বে বাংলাদেশ পরিচিত হয়েছিল মুজিবের দেশ হিসেবে: শিক্ষামন্ত্রী


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ২৪-৮-২০২২ দুপুর ২:৩০
বিশ্বে বাংলাদেশ পরিচিত হয়েছিল মুজিবের দেশ হিসেবে। মুক্তিযুদ্ধের সময় পূর্ব পাকিস্তানকে (বর্তমানে বাংলাদেশ) বহির্বিশ্ব সাহায্য করেছিল শেখ মুজিবুর রহমানের জন্য। তখন বাংলাদেশকে যারা চিনতো না তারা মুজিবের দেশ হিসেবে চিনতো৷ আর যুদ্ধকালীন সময়ে বিশ্বের অনেক দেশ তখন সাহায্য করেছিল।' এমন মন্তব্য করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা দীপু মনি। 
 
বুধবার (২৪ আগষ্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির 'বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র: পেছন ফিরে দেখা' শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
 
তিনি আরো বলেন, 'বিশ্বিবদ্যালয়ে শুধু ইতিহাস বিভাগের জন্য ইতিহাস নিয়ে আলোচনা পর্যালোচনা করলে হবে না। প্রতিটা বিভাগে ইতিহাস সম্পর্কিত আলোচনা বাড়াতে হবে৷ তাহলেই শিক্ষার্থীরা আমাদের দেশের ইতিহাস সম্পর্কে ভালো জানতে পারবে৷'
 
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহ সভাপতি অধ্যাপক ড. মো. ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক।
 
তিনি বলেন, 'বঙ্গবন্ধু সবসময়ই মেহনতী মানুষের জন্য কাজ করে গেছেন। সবসময় চাইতেন মানুষের কল্যাণে কিছু করার জন্য। তিনি চাইলেই পারতেন আরাম আয়েশে থাকতে। কিন্তু তিনি তা না করে দেশের মানুষের সেবা করতে গিয়ে ও বিভিন্ন কারণে অসংখ্য বার কারাভোগ করেছেন৷ আর সেই বঙ্গবন্ধু কে ঘাতকরা নির্মম ভাবে হত্যা করেছে৷'
 
এসময় বিশেষ অথিতি হিসেবে বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বক্তব্য রাখেন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হোসেন, প্রবন্ধের ওপর মূখ্য আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম।

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে