গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস উপাধি পাচ্ছেন শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রথম ‘গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস’ উপাধি দিতে যাচ্ছে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন। চলতি বছরের ডিসেম্বরে পর্তুগালে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন কংগ্রেসে এ উপাধি দেয়া হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে।
বুধবার (২৪ আগস্ট) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের সভাপতি অধ্যাপক আখতার হোসেন। সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রীকে এই উপাধিতে ভূষিত করার সিদ্ধান্ত নেয়ায় আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের গভর্নিং বডিকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। এ সময় নিজেদের কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন প্রতিষ্ঠানটির সভাপতি।
অন্যান্যের মধ্যে বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সভাপতি ড. এ কে আজাদ খান উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন ১৭০টি দেশ ও অঞ্চলে ২৩০টিরও বেশি জাতীয় ডায়াবেটিস সমিতির সম্মিলিত একটি সংগঠন। ডায়াবেটিসে আক্রান্ত এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের প্রতিনিধিত্ব করছে বৈশ্বিক এই সংগঠন। ১৯৫০ সাল থেকে বিশ্বব্যাপী ডায়াবেটিক সম্প্রদায়ের নেতৃত্ব দিচ্ছে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন।
জামান / জামান
বঞ্চনার ১৭ বছর পর জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী
জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬
বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ
প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার
মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক
চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার
সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা
প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর
নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়
প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি