খালেদা জিয়ার চিকিৎসায় মেডিকেল বোর্ডের বৈঠক আজ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার সার্বিক বিষয় পর্যালোচনা করতে আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) বৈঠকে বসবেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা।
গত সোমবার (২২ আগস্ট) নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার শারীরিক নানা পরীক্ষার কথা জানিয়ে সেদিন তার ব্যক্তিগত চিকিৎসক এজেড এম জাহিদ বলেছিলেন, মঙ্গলবার পরীক্ষার প্রতিবেদন পাওয়া যাবে। তবে বুধবারও (২৪ আগস্ট) এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
এ বিষয়ে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, হাসপাতালে ম্যাডামের স্বাস্থ্য পরীক্ষার পর তার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ বলেছিলেন এক-দুদিনের মধ্যে প্রতিবেদন পাওয়া যাবে। সেসব প্রতিবেদন পাওয়া গেছে কী না আমার জানা নেই।
একটি সূত্র জানায়, বৃহস্পতিবার (২৫ আগস্ট) খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সভা হবে। সেখানে সার্বিক বিষয় পর্যালোচনা করে চিকিৎসার পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে খালেদা জিয়া ১১ জুন গুলশানের বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ওই দিন মধ্যরাতে তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা শেষে ২৪ জুন হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি।
৭৮ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হার্টে ব্লক, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
জামান / জামান
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন