জবিতে বিতর্ক কর্মশালা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (জেএনইউডিএস) এর ১৬তম বিতর্ক কর্মশালা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। তরুণ বিতার্কিক বিনির্মাণ ও বিতর্কের নানা দিক নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা শেষে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের বিতার্কিকদের মধ্যে পুরষ্কার প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই বিতর্ক কর্মশালা শুরু হয়। কর্মশালা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
জেএনইউডিএস এর সভাপতি মো. সাঈদুল ইসলাম সাঈদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাজুর সঞ্চালনয়ায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ এবং প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন,' বিতার্কিকরা সুন্দর মনের মানুষ হয়, তারা বেশ সাহসিকতা, চতুরতার মাধ্যমে সরকারী, বেসরকারি দেশের সকল কাজে অবদান রাখে, তারা জীবনে কখনো থেমে থাকে না।
মুক্তমনের, প্রগতিশীল মানুষ তৈরির ক্ষেত্রে বিতর্ক ভূমিকা রাখে।'
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন,'আমরা ঘন্টার পর ঘন্টা যে ডিবেট দেখি এটা করে আজকের এই নতুন প্রজন্ম। আমাদের ডিবেটিং সোসাইটি নতুন হলেও অনেক পুরাতন বিশ্ববিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয়েছে। শুধু ন্যাশনাল নয়, ইন্টারন্যাশনাল পর্যায়েও আমরা সাপোর্ট দিবো। ভালো একটা ডিবেটিং টিম গড়তে আমরা যথাসাধ্য ইনভেস্ট করবো। যেন তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্যে সুনাম অর্জন করতে পারে।'
অনুষ্ঠান শেষে ১৫ তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী দল ইসলামিক স্টাডিজ বিভাগ এবং বিজিত দল লোকপ্রশাসন বিভাগের বিতার্কিকদের মধ্যে পুরষ্কার প্রদান করা হয়। প্রতিযোগিতায় ডিবেটার অফ দ্যা টুর্নামেন্ট এর পুরস্কার লাভ করেন লোকপ্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো: আব্দুল মুঈন খান।
এমএসএম / এমএসএম
কুবির শিক্ষকদের ৫ গবেষণাপত্র প্রত্যাহার; যা বলছেন সংশ্লিষ্ট গবেষকরা
জুলাই শহীদদের স্মরণে পবিপ্রবিতে দোয়া মাহফিল ও আলোচনা সভা
ইসলামী ছাত্র আন্দোলন কুবি শাখার সভাপতি ইফতি সাধারণ সম্পাদক শাওন
জুলাই আন্দোলনে শহীদ কাইয়ুমের পরিবারকে আমন্ত্রণ জানাতে সাভারে কুবি প্রশাসন
সরকারি বাঙলা কলেজে টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
গণরুম ও গেস্টরুম সংস্কৃতি বন্ধের দাবিতে উপাচার্যের কাছে কুবি ছাত্রশিবিরের স্মারকলিপি
প্রবাসী কর্মীদের পুনর্বাসনে যৌথ উদ্যোগের আহ্বান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর
জুলাই অভ্যুত্থান ও ভারতীয় আধিপত্যবিরোধী লড়াইয়ের স্মরণে শেকৃবিতে যুক্ত হলো ‘হাদি চত্বর’
জবির অস্থায়ী হলের ২০ কোটি টাকা, ১০ তলা ভবন প্রকল্প
দুই দশকে নজরুল বিশ্ববিদ্যালয়: শিক্ষা-গবেষণায় অগ্রযাত্রা
রমনা রেজিমেন্ট বিএনসিসির ১৪ দিনব্যাপী ব্যান্ড প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত
নোবিপ্রবিতে জুলাইয়ের তিন মুখ, আজ তিন বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা: টার্গেট অভিভাবক
Link Copied