ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

৭৫ ও ২১ আগস্টের ঘাতকরা স্বাধীনতার পরাজিত শক্তির দোসর: শিক্ষামন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-৮-২০২২ দুপুর ৪:১৬

পঁচাত্তর ও ২১ আগস্টের ঘাতকরা  স্বাধীনতার পরাজিত শক্তির দোসর বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।তিনি আজ জাতীয় প্রেসক্লাবে বেগম আইভি রহমান পরিষদ, কেন্দ্রীয় কমিটির আয়োজনে বেগম আইভি রহমানের ১৮তম মৃত্যু  বার্ষিকী উপলক্ষে আয়োজিত  আলোচনা সভায়  প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বেগম আইভি রহমান দোসরদের নির্মম হত্যার শিকার। তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।  ২০০৪ সালের ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলায় প্রথমে আহত ও পরে নিহত  আইভি রহমানকে বিদেশে চিকিৎসার সমস্ত ব্যাবস্থা করেছিল তার পরিবার। কিন্ত তাকে বিদেশে নিতে দেয়া হয়নি। তার সন্তানদের হাসপাতালে একটি রুমে তালা দিয়ে রাখা হয়েছিল।এমনকি বেগম আইভি রহমান মৃত্যুবরণ করার পর প্রথমে  তার লাশ পরিবারের কাছে দিতে চাইনি দোসরা।

শিক্ষা মন্ত্রী  বলেন বেগম আইভি রহমান ছিলেন একজন জনপ্রিয় নারী নেত্রী ও কর্মীবান্ধব ভালো সংগঠক।  কর্মীদের জন্য তিনি ছিলেন নিবেদিত প্রাণ।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক ও  বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক অসীম কুমার উকিল এমপি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এম এ করিম, শেখ জাহাঙ্গীর,সুপ্রীম কোর্টের এডভোকেট এ.বি.এম বায়জিদ।বক্তব্য রাখেন
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি মানিক লাল ঘোষ, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এ এইচ এম মেহেদী হাসান।সঞ্চালনা করেন  বেগম আইভি রহমান পরিষদের যুগ্ম আহ্বায়ক,আক্তারুজ্জামান খোকা   ও  রোকন উদ্দিন৷ পাঠান। আলোচনা সভায়  সভাপতিত্ব করেন  ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ   স ম আরেফিন সিদ্দিক।

এমএসএম / এমএসএম

অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা

ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত

ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির

নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে

শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’