পঁচাত্তর ও ২১ আগস্টের ঘাতকরা স্বাধীনতার পরাজিত শক্তির দোসর : শিক্ষামন্ত্রী
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে ১৯৭৫ সালে এবং ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘাতকরা স্বাধীনতার পরাজিত শক্তির দোসর বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বেগম আইভি রহমান পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে আইভি রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
দীপু মনি বলেন, বেগম আইভি রহমান দোসরদের নির্মম হত্যার শিকার। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ২০০৪ সালের ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলায় প্রথমে আহত ও পরে নিহত আইভি রহমানকে বিদেশে চিকিৎসার সব ব্যবস্থা করেছিল তার পরিবার। কিন্ত তাকে বিদেশে নিতে দেয়া হয়নি।
তার সন্তানদের হাসপাতালে একটি রুমে তালা দিয়ে রাখা হয়েছিল।এমনকি বেগম আইভি রহমান মৃত্যুবরণ করার পর প্রথমে তার লাশ পরিবারের কাছে দিতে চাইনি দোসরা।শিক্ষা মন্ত্রী বলেন, বেগম আইভি রহমান ছিলেন একজন জনপ্রিয় নারী নেত্রী ও কর্মীবান্ধব ভালো সংগঠক। কর্মীদের জন্য তিনি ছিলেন নিবেদিত প্রাণ।
আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক অসীম কুমার উকিল এমপি, বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা এম এ করিম, কৃষক লীগের সহসভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম, সুপ্রীম কোর্টের আইনজীবী এ.বি.এম বায়জিদ। বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সহসভাপতি মানিক লাল ঘোষ, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এ এইচ এম মেহেদী হাসান। সঞ্চালনা করেন বেগম আইভি রহমান পরিষদের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান খোকা ও রোকন উদ্দিন৷
প্রীতি / প্রীতি
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন