দেশের বাজারে চালু হলো অন-ডিম্যান্ড ডেলিভারি প্ল্যাটফর্ম লালামুভ
বাংলাদেশে যাত্রা শুরু করলো হংকংভিত্তিক ডেলিভারি প্ল্যাটফর্ম লালামুভ। এর মাধ্যমে বিশ্বে নিজেদের ১১তম বাজারে প্রবেশ করছে লালামুভ। এশিয়া এবং ল্যাটিন আমেরিকার পর বাংলাদেশে কার্যক্রম শুরু করতে যাচ্ছে কোম্পানিটি।
চালকদের সাথে পার্টনারশিপের মাধ্যমে চার ধরনের ডেলিভারি সুবিধা প্রদান করবে লালামুভ। এর মধ্যে আছে বর্তমানে সেবা প্রদান করছে এমন মোটরসাইকেল, কার ও ১-টন ট্রাক। খুব শীঘ্রই এতে সিএনজিকেও যুক্ত করা হবে।
লালামুভ-এর চিফ অপারেটিং অফিসার পল লু বলেন, “অক্টোবরে আমাদের নবম প্রতিষ্ঠাবার্ষিকী আসছে। একে সামনে রেখে বাংলাদেশের বাজারে প্রবেশ করতে পেরে আমরা আনন্দিত। আমাদের প্রযুক্তি-চালিত, অন-ডিম্যান্ড ডেলিভারি সার্ভিস বিভিন্ন ব্যবসায়ের কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধিতে অবদান রাখছে। গত দুই বছরে, আমাদের প্ল্যাটফর্মের মোট ব্যবহারকারীর সংখ্যা ১৬০% বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি, দ্বিগুণ সংখ্যক শহরে নিজেদের কার্যক্রম বিস্তৃত করার মাধ্যমে আরও বেশি সংখ্যক ব্যবহারকারীর প্রয়োজন মেটাতে ও স্থানীয় অর্থনীতির বিকাশে সহায়তা করতে সক্ষম হয়েছি।”
লালামুভ অ্যাপটি এখন গুগল প্লে স্টোর ও হুয়াওয়ে অ্যাপ গ্যালারি থেকে ডাউনলোড করা যাচ্ছে। ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটি ব্যবহার করে ডেলিভারির জন্য অর্ডার করতে পারেন। মোটরসাইকেল ডেলিভারির জন্য খরচ শুরু হবে ৪৭ টাকা থেকে এবং সিএনজির জন্য শুরু হবে ৫৫ টাকা থেকে। ঢাকা শহর, নারায়ণগঞ্জ ও টঙ্গী এলাকাজুড়ে ডেলিভারি করা যাবে।
২০১৩ সালে হংকংয়ে যাত্রা শুরু করার পর থেকে এশিয়া ও ল্যাটিন আমেরিকার ৩০টিরও বেশি শহরজুড়ে ১ কোটি ব্যবহারকারী ও ১৮ লক্ষ চালকদের জীবনকে সহজ করে তুলছে লালামুভ।
সাদিক পলাশ / সাদিক পলাশ
চট্টগ্রামের অর্থনীতিতে নতুন দিগন্ত খুলবে চায়না অর্থনৈতিক অঞ্চল
সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
৩২০ টাকা কেজি কাঁচামরিচের ঝালে নাকাল রাজধানীবাসী
টানা বৃষ্টিতে সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচ ২৪০ টাকা কেজি
পাঁচ মাসের যুদ্ধ ও হরমুজ বন্ধ থাকার পরও তেলের দাম কেন আকাশ ছুঁচ্ছে না
দলীয় জার্সির বাজারে ভাটা, ভিন্ন পরিকল্পনায় ব্যবসায়ীরা
আজকের মুদ্রার রেট: ২০ জুলাই ২০২৬
২০ জুলাই ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জুলাইয়ের ১৮ দিনে রেমিট্যান্স এলো ২২ হাজার কোটি টাকা
রূপালী ব্যাংকের এজিএমে কী কী অনুমোদন হলো
উৎসে কর কর্তন যাচাইয়ে মাঠে এনবিআরের বিশেষ মনিটরিং টিম
প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৩৯ শতাংশ