মাহবুব তালুকদারের জানাজা আজ বাদ জুমা
সাবেক নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদারের জানাজা আজ শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তার শেষ ইচ্ছা অনুযায়ী মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন তার মেয়ে আইরিন মাহবুব।
সাবেক ইসি মাহবুব তালুকদারের মরদেহ রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। বুধবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে মরদেহটি সেখানে রাখা হয়। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন মাহবুব তালুকদার। বুধবার দুপুরে হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর।
১৯৪২ সালের ১৩ ফেব্রুয়ারি নেত্রকোণার পূর্বধলা উপজেলায় জন্ম মাহবুব তালুকদারের। নবাবপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনে দৈনিক ইত্তেফাকে সাংবাদিকতার মধ্য দিয়ে কর্মজীবন শুরু করা মাহবুব তালুকদার দীর্ঘ সময় শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন।
মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন শব্দসৈনিক হিসেবে। স্বাধীন বাংলাদেশে তিনি যোগ দেন সরকারি চাকরিতে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ বঙ্গভবনে চারজন রাষ্ট্রপতির অধীনে তিনি কাজ করেন। বঙ্গবন্ধুর নির্দেশে তাকে ক্যাডার সার্ভিসে অন্তর্ভুক্ত করা হয়েছিলো।
প্রীতি / প্রীতি
বঞ্চনার ১৭ বছর পর জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী
জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬
বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ
প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার
মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক
চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার
সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা
প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর
নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়
প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি