ঢাকা বৃহষ্পতিবার, ২ জুলাই, ২০২৬

দুঃশাসন থেকে মুক্ত হতে নজরুল প্রতিটা মুহূর্তে প্রেরণা যোগাবে : রিজভী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৮-২০২২ দুপুর ২:৩১

বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশে বর্তমান দুঃশাসন চলছে। এই দুঃশাসন থেকে মুক্ত হতে নজরুলের গান কবিতা প্রতিটা মুহূর্তে প্রেরণা যোগাবে। কারণ এখনো আমাদেরকে কারাগারে যেতে হয়। সংগ্রামে অবতীর্ণ হতে হয়। তাই নজরুল ছাড়া আমাদের গত্তান্তর নেই।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘নজরুলের রাজনীতি-বাংলাদেশের রাজনীতি' শীর্ষক আলোচনা সভা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে এসেছিলেন শেখ মুজিবুর রহমান, কিন্তু নাগরিকত্ব দিয়েছিলেন জিয়াউর রহমান। কারণ একজন জাতীয়তাবাদী নেতা জিয়াউর রহমান বুঝেছিলেন তার (কাজী নজরুল ইসলাম) গান কবিতা চিন্তা চেতনা সুর আমাদের মাটি থেকে উৎসাহিত হয়।

বিএনপির এই মুখপাত্র বলেন, নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছেন আমরা যখন যুদ্ধে যাব নজরুলের গান গাইবো। আমরা যখন মিছিলে যাব নজরুলের গান গাইব। আমরা যখন কারাগারে যাব তখনও নজরুলের গান গাইবো। তাই নজরুলকে কেউ ছোট করলেও এদেশের সাধারণ মানুষ সত্যিকারের বিজ্ঞজনেরা, দেশ প্রেমিকরা তাকে মাথার মুকুট করে নিয়েছে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কৃতিত্বের কথা বলতে গিয়ে রিজভী বলেন, বাংলা সাহিত্যে যতগুলো কবি সাহিত্যিক আছে তার মধ্যে তিনি হলেন অনন্য। তার মানবতা প্রেম প্রকৃতির প্রেম সব বাদ দেন। বাঙালির যে সম্প্রদায় সামগ্রিকভাবে, পশ্চিমবাংলা ত্রিপুরা বাংলাদেশ সব মিলিয়ে এখানে দুটি সম্প্রদায় এখানে হিন্দু মুসলমান দুটি সম্প্রদায়ের দুটি সাংস্কৃতিক বিষয় আছে। এই দুইটিকে অপূর্ব ভাবে সমন্বয় করেছেন নজরুল। এরকম অন্য কোন কবিও পারেনি। এদিক দিয়েও তিনি শ্রেষ্ঠ।

নজরুল গবেষক ও চেয়ারপার্সনের উপদেষ্টা, বিএনপি কবি আবদুল হাই শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ। ‌

প্রীতি / প্রীতি

ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করলো বিরোধী দল

পাপেট শিল্পের অগ্রদূত মুস্তাফা মনোয়ারের প্রয়াণ, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের গভীর শোক

সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয়

চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয়

পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

রাজনৈতিক স্থিতিশীলতা ভঙ্গুর, শঙ্কায় জিএম কাদের

দেশে সন্ত্রাসী কার্যক্রম চালানোর অপচেষ্টা হচ্ছে : রিজভী

মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ: রেল প্রতিমন্ত্রী

‘নির্দেশ অমান্য করলে অন্য রূপ দেখবেন’— নেতাকর্মীদের সতর্ক করে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার ফেসবুক পোস্ট ভাইরাল

সীমান্ত সমস্যার একমাত্র সমাধান কাঁটাতারের বেড়া নয় : নাসীরুদ্দীন পাটওয়ারী

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে উত্তেজনা, ডিম নিক্ষেপ