ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

অসুস্থতার কারণে ঢাকা সফর স্থগিত ওআইসি মহাসচিবের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-৮-২০২২ দুপুর ১১:৩৭

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে শ‌নিবার (২৭ আগস্ট) ঢাকায় আসার কথা ছিল ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহার। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তার সফর‌টি আপাতত স্থগিত করা হ‌য়ে‌ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূ‌ত্রে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ব‌লেন, ওআইসি মহাসচিবের সফরটি আপাতত স্থগিত করা হ‌য়ে‌ছে। তিনি অসুস্থ, হাসপাতা‌লে ভ‌র্তি আছেন। পরবর্তী‌তে সু‌বিধাজনক সম‌য়ে তিনি ঢাকা সফর কর‌বেন।

সফরসূচী অনুযায়ী শ‌নিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে বৈঠকের কথা ছিল ওআইসি মহাসচিবের।

তিন দি‌নের সফ‌রে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাতের কথা ছিল তার।

এছাড়া সফ‌রে গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) পরিদর্শনের কথা ছিল হুসেইন ইব্রাহিম তাহারের।

এমএসএম / এমএসএম

বঞ্চনার ১৭ বছর পর জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী

জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬

বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ

প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার

মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক

চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার

সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর

নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়

প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী