আজকের রাশিফল
আজ ২৭ আগস্ট, রোজ শনিবার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা। দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন। জেনে নিন আপনার আজকের রাশিফল।
ধনু : পেশাগত যোগাযোগে অগ্রগতি। নতুন কাজের সন্ধান ও উপার্জন বৃদ্ধির সুযোগ আসবে। পুরনো সমস্যা সমাধানে অন্যের সহযোগিতা পাবেন। হারিয়ে যাওয়া কিছু পুনরুদ্ধার হতে পারে। সাধ্যের বাইরে কিছু করবেন না।
মকর : শিক্ষার্থীদের কোনো সুখবর আসতে পারে। আপনার কাজে অন্যদের প্রভাবিত করতে পারবেন। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। প্রত্যাশা পূরণে অন্যের সহযোগিতা পাবেন। সময়োচিত সিদ্ধান্ত কাজে সহায়ক হবে।
কুম্ভ : আজ কিছুটা মানসিক চাপ থাকতে পারে। কাজের পরিবেশ মাঝেমধ্যে প্রতিকূল হলেও ক্ষতিকর হবে না। প্রিয়জনের স্বাস্থ্যের অবনতি। লাভজনক কাজ হাতছাড়া হয়ে যেতে পারে। প্রিয়জনের মন রক্ষা করে চলুন।
মীন : যৌথ উদ্যোগে কোনো কাজের অগ্রগতি হবে। আর্থিক লেনদেন ও কেনাকাটায় নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। যৌথ বিনিয়োগ লাভজনক হবে। সময়ের সঠিক ব্যবহার করুন। প্রিয়জনের কাছে থাকুন।
মেষ : কর্মপ্রার্থীদের যোগাযোগগুলো ফলপ্রসূ হবে। প্রত্যাশিত কাজে রহস্যজনক বাধার আশঙ্কা। শরীর ও মনের ওপর চাপ পড়তে পারে। নিজের বুদ্ধি ও পরিশ্রম দ্বারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখুন।
বৃষ : অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। কাজকর্মে প্রসার লাভ হবে। মানসিক প্রফুল্লতা বজায় থাকবে। বিনোদনমূলক কাজে আনন্দ পাবেন। কেনাকাটায় অর্থ ব্যয় হতে পারে। প্রিয় সঙ্গ আনন্দ দেবে।
মিথুন : গৃহকর্মে ব্যস্ত থাকতে পারেন। পারিবারিক দিক থেকে শান্তি অনুভব করলেও সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা হতে পারে। ব্যবসা আশানুরূপ হবে না। শরীর ভালো থাকবে তবে যত্নের প্রয়োজন।
কর্কট : ইতিবাচক সংবাদে আশাবাদী হবেন। কোনো যোগাযোগে আর্থিক সুবিধা পেতে পারেন। পুরনো সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। বিরূপ পরিস্থিতিকেও নিজের অনুকূলে নিয়ে আসতে পারবেন।
সিংহ : গুরুদায়িত্ব গ্রহণে অনীহা আসতে পারে। কোনো আর্থিক সুবিধা পেতে পারেন। পাওনা আদায় হবে। ব্যবসায়ীরা নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন। মানসিক স্থিরতা বজায় রাখুন।
কন্যা : কাজে উৎসাহ বাড়বে। নিজেকে যথাযথভাবে প্রমাণ করতে পারবেন। সঠিক পরিশ্রমের ভালো ফল লাভ হবে। আপনার কাজের দ্বারা অন্যকে খুশি করতে পারবেন। শরীরের যত্ন নিন।
তুলা : কোনো প্রচেষ্টা ব্যর্থ ও কর্মক্ষেত্রে নতুন যোগাযোগের সম্ভাবনা। পারিপার্শ্বিক ঘটনা মানসিক শান্তি নষ্ট করতে পারে। প্রিয়জনের জন্য অশান্তি ভোগের আশঙ্কা। প্রচেষ্টা অব্যাহত রাখুন।
বৃশ্চিক : প্রত্যাশা পূরণে অন্যের সাহায্য পাবেন। আয়ের পরিধি বাড়বে। ব্যবসায় শুভ পরিবর্তন আসতে পারে। সময়োচিত সিদ্ধান্ত কাজে সাফল্য আনবে। সময়ের সদ্ব্যবহার করুন। সুস্থ থাকুন।
প্রীতি / প্রীতি
শুধু হার্ট নয়, কিডনিও বাঁচাবে এই ৪ মাছ! কী বলছেন পুষ্টিবিদরা?
শিশুর দুধ দাঁতের যত্ন নেবেন যে কারণে
কফির সঙ্গে লবণ মিশিয়ে খেলে কী হয়?
পায়খানা চেপে রাখলে শরীরে যা ঘটে
শিশুর স্বাভাবিক আচরণ বাবা-মায়ের কাছে কেন বিরক্তিকর মনে হয়?
বর্ষাকালে মাশরুম খাওয়া নিরাপদ?
মধু খেলে কি কাশি ভালো হয়?
ওজন কমানোর যাত্রায় লটকন হতে পারে আপনার সঙ্গী
স্বাদে অনন্য, পুষ্টিগুণেও ভরপুর জাম
অবিরাম নোটিফিকেশন যেভাবে আপনাকে ক্লান্ত করে রাখে
স্প্রে সানস্ক্রিনের সুবিধা
যেসব ভিটামিনের অভাবে নাক দিয়ে রক্ত পড়তে পারে