ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত ৫ হাজার ১৮৫


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-৮-২০২২ দুপুর ১২:১৯

এ বছরের প্রথম আট মাসে (১ জানুয়ারি থেকে ২৬ আগস্ট পর্যন্ত) সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১৮৫ জন। মারা গেছেন ১৯ জন। মোট আক্রান্তের মধ্যে ৪ হাজার ২৯০ জনই রাজধানীর বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গত বছর একই সময়ে ১০ হাজারের কিছু বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। মারা গিয়েছিলেন ৪২ জন। চলতি বছর একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৮০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রতিবেদন সূত্রে জানা যায়, জানুয়ারি মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা ছিলো ১২৩ জন, ফেব্রুয়ারিতে ২০ জন, মার্চে ২০ জন, এপ্রিলে ২৩ জন, মে মাসে ১৬৩ জন, জুনে ৭৩৭ জন, জুলাইয়ে ১ হাজার ৫৭১ জন এবং আগস্টে ২ হাজার ৫২৫ জন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জুনে ১ জন, জুলাইয়ে ৯ জন এবং আগস্টে ৯ জন মারা গেছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার) সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৬৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগের দিন বৃহস্পতিবার (২৫ আগস্ট) চলতি বছর একদিনে সর্বোচ্চ ১৮০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হওয়ার রেকর্ড হয়েছিলো। সবমিলিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪১ জনে।

প্রীতি / প্রীতি

বঞ্চনার ১৭ বছর পর জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী

জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬

বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ

প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার

মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক

চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার

সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর

নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়

প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী