ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

নতুন কিউএমজি সাইফুল আলম ডিজিএফআইয়ের দায়িত্বে তাবরেজ শামস


আব্দুল লতিফ রানা photo আব্দুল লতিফ রানা
প্রকাশিত: ৪-৭-২০২১ বিকাল ৭:৫৭

 বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে রদবদলে সেনাসদরের কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) ও  প্রতিরক্ষা গোয়েন্দা মহা-পরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালকের দায়িত্বে এসেছে নতুন মুখ।

গত বছরের ফেব্রুয়ারি থেকে ডিজিএফআইয়ের মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসা মেজর জেনারেল মো. সাইফুল আলমকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে কিউএমজি করে সেনাসদরে নিয়ে আসা হয়েছে। আর ডিজিএফআই এর মহাপরিচালকের দায়িত্বে আসছেন মেজর জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী। যিনি সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের নেতৃত্ব দিয়ে আসছিলেন। রোববার এক আদেশে বলা হয়েছে, সাইফুল আলম কোয়ার্টার মাস্টার জেনারেলের দায়িত্ব গ্রহণের সময় থেকে তার পদোন্নতি কার্যকর হবে।

গত মাসে বাংলাদেশের সেনাপ্রধানের দায়িত্ব পাওয়া জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এর আগে সেনাসদরের কিউএমজি ছিলেন। তার পদোন্নতির পর সেই দায়িত্ব পেলেন মেজর জেনারেল মো. সাইফুল আলম। গত ২০২০ সালের ফেব্রুয়ারিতে ডিজিএফআইয়ের  মহাপরিচালক হওয়ার আগে তিনি বগুড়ায় সেনাবাহিনীর একাদশ পদাতিক ডিভিশনের নেতৃত্ব দেন। তার আগে ৭ পদাতিক ডিভিশনের জিওসি এবং বরিশালের এরিয়া কমান্ডার ছিলেন।
বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমির চতুর্দশ লং কোর্সের ক্যাডেট হিসেবে সেনাবাহিনীতে কমিশন পাওয়া সাইফুল আলম ‘সোর্ড অব অনার’ ও ‘একাডেমিক গোল্ড মেডেল’ বিজয়ী। তার জায়গায় ডিজিএফআইয়ের মহাপরিচালকের দায়িত্ব পাওয়া মেজর জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী ১০ পদাতিক ডিভিশনের জিওসি এবং কক্সবাজার এরিয়া কমান্ডারের দায়িত্ব পালনের আগে বান্দরবানের রামু ও কুমিল্লা সেনানিবাসের জিওসি ছিলেন।

এমএসএম / এমএসএম

চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত

‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে

মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা

এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ

বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি সুমন ও সম্পাদক ফজলুর