সরকার জাতিসংঘকে এই তালিকা দিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে : ফখরুল
জাতিসংঘে পুলিশ-প্রধানদের সম্মেলনে আইজিপি বেনজীর আহমেদকে যুক্তরাষ্ট্রের শর্ত সাপেক্ষে ভিসা প্রদান বাংলাদেশের জন্য অবমাননাকর বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সরকার জাতিসংঘকে এই তালিকা দিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। শনিবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মহাসচিব।
৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত জাতিসংঘে সদস্য দেশগুলোর পুলিশ-প্রধানদের সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আইজিপি বেনজীর আহমেদ যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বে বাংলাদেশের ছয় সদস্যের প্রতিনিধিদল এতে অংশ নেবে।
মির্জা ফখরুল বলেন, ‘জাতিসংঘের পুলিশ-প্রধান সম্মেলনে যোগ দেওয়ার জন্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে যুক্তরাষ্ট্র শর্ত সাপেক্ষে ভিসা দেওয়ায় জনগণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। সরকার জাতিসংঘকে এই ডেলিগেশনের তালিকা দিয়ে ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।’
বর্তমান সরকারকে অবৈধ হিসেবে অভিহিত করে বিএনপির মহাসচিব বলেন, ‘সরকার ক্ষমতা নিরঙ্কুশ করার লক্ষ্যে বিরোধী দলের নেতা-কর্মীদের গুম-খুন-বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নির্দেশদাতাদের একজন বেনজীর আহমেদকে তালিকাভুক্ত করে এসব মানবাধিকার লঙ্ঘনকারীকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে।’
বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা মনে করি এই ধরনের শর্তসাপেক্ষে ভিসা প্রদান বাংলাদেশের জন্য অবমাননাকর। সরকার এই ধরনের দায়-দায়িত্বহীন আচরণের মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্ককে ঝুঁকির মধ্যে ফেলছে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
প্রীতি / প্রীতি
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন