ঢাকা শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

সংসদ অধিবেশন বসছে রোববার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-৮-২০২২ দুপুর ৪:৪০

একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন শুরু হচ্ছে রোববার (২৮ আগস্ট)। বিকেল ৫টায় অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। গত ১১ আগস্ট রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

৯০ দিনের সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য এ অধিবেশন আহ্বান করা হয়েছে। সংবিধান অনুযায়ী, এক অধিবেশনের পরবর্তী ৯০ দিবসের মধ্যে পরবর্তী অধিবেশন বসতে হয়। ফলে ১৯তম অধিবেশনটি সংক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা আছে।

সংসদ সচিবালয় সূত্র জানায়,  সর্বোচ্চ এক সপ্তাহ চলতে পারে এই অধিবেশন।  কোভিড-১৯ জনিত কারণে এবারের অধিবেশনও স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে।  সংসদ সদস্য, সাংবাদিক, সংসদ সচিবালয়ের কর্মকর্তা, কর্মচারিসহ সংশ্লিষ্টদের কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়ে সংসদ ভবনে প্রবেশ করতে হবে।

এই অধিবেশনে সংসদের ডেপুটি স্পিকার প্রয়াত মো. ফজলে রাব্বী মিয়ার শোক প্রস্তাবের ওপরর আলোচনা অনুষ্ঠিত হবে ৷ গত ২৩ জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় গাইবান্ধা-৫ আসনের জাতীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা মো. ফজলে রাব্বী মিয়া মৃত্যুবরণ করেন ৷

গত ৩০শে জুন সংসদের ১৮তম এবং ২০২২ সালের বাজেট অধিবেশন শেষ হয়। বাজেট অধিবেশনে মোট কার্যদিবস ছিল ২০ দিন। বাজেট পাস ছাড়াও এ অধিবেশনে পাস হয় চারটি বিল। 

প্রীতি / প্রীতি

জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ

বিদেশি হস্তক্ষেপের বিরোধিতায় বাংলাদেশের পাশে আছে চীন : রাষ্ট্রদূত

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী দিদারুলের পাশে দাঁড়ালেন ডিসি ফরিদা

পরাধীন, পরাভূত জাতির ভাগ্যাকাশে কবি নজরুলের আবির্ভাব আলোকবর্তিকার মতো

সামর্থ্যের মধ্যে তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তা করবে চীন: রাষ্ট্রদূত

দেশব্যাপী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন: নিরাপদ স্বাস্থ্যসেবায় নতুন উদ্যোগ

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে : নাহিদ

মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে হবে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরেছে পুলিশ

গুলশানে হলি আর্টিজান হামলার ১০ বছর

পূর্বাচলে পুলিশ ক্যাম্প উদ্বোধন, চার থানা ও ৪১ পুলিশ বক্সের পরিকল্পনা

ঢাকাকে বাঁচাতে এখনই বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা

দুই লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে সংসদে নতুন বছরের বাজেট পাস