ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বাকৃবিতে রোটার‍্যাক্ট ক্লাবের কুইজ অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত


আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি photo আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৮-২০২২ বিকাল ৫:১

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ৬ষ্ঠ বারের মতো  কুইজ প্রতিযোগিতা 'অন্বেষণ ' ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিনি কনফারেন্স রুমে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বাকৃবি রোটার‍্যাক্ট ক্লাব ওই প্রতিযোগিতাটির আয়োজন করে।জানা যায়, প্রতিযোগিতার শুরুতে এমসিকিউ পদ্ধতিতে বাংলা, ইংরেজি, বাংলাদেশ, আন্তর্জাতিক, বিজ্ঞান, কৃষি, সাধারণ জ্ঞান, কম্পিউটার, রোটার ও রোটার‍্যাক্টের উপর মোট ১০০ টি প্রশ্নের এক ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন সর্বমোট ১১০ জন শিক্ষার্থী। তাদের মধ্যে সর্বোচ্চ নম্বরধারী ১০ জন শিক্ষার্থীকে পুরস্কার বিতরণের জন্য বিজয়ী ঘোষণা করা হয়। পুরস্কার বিতরণী পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদপত্র এবং অংশগ্রহণকারী সকলকে সনদপত্র প্রদান করা হয়। প্রতিযোগিতাটির রেজিস্ট্রেশন প্রক্রিয়া ১১আগস্ট থেকে শুরু হয়ে ২৪ আগস্ট ২০২২ পর্যন্ত চলে। 

 প্রধান অতিথির অনুপস্থিতিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন এবং গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটটের (জিটিআই ) পরিচালক অধ্যাপক ড. এম. নজরুল ইসলাম । এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নাহিদ সাত্তার এবং জিটিআইয়ের অধ্যাপক ড. মাছুমা হাবিব। এসময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কৃষি বিশ্ববিদ্যালয় শাখার রোটার‍্যাক্ট ক্লাবের সভাপতি রোটার‍্যাক্ট কাজী রবিউল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রোটার‍্যাক্ট তানভীর আহমেদ নিলয়।

এমএসএম / এমএসএম

তরুণ কলাম লেখক ফোরাম তিতুমীর কলেজ শাখার নেতৃত্বে আনোয়ার ও বাঁধন

পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার

'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন