করোনার টিকা নিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল
করোনাভাইরাসের টিকা নিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল। রোববার (৪ জুলাই) দুপুর ১২ টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কোভিড-১৯ করোনা ভাইরাসের ফাইজার প্রথম ডোজ টিকা গ্রহণ করেন তিনি।
গত বৃহস্পতিবার (১ জুলাই) ঢাকাসহ সারা দেশে আবারও করোনাভাইরাসের টিকা কার্যক্রম শুরু হয়েছে। এর আগে করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে টিকা প্রয়োগ শুরু হয় ৭ ফেব্রুয়ারি।
প্রথম ডোজের টিকা গ্রহণের পর মাইনুল হোসেন খান নিখিল বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা মানুষের জন্য রাজনীতি করেন। নানা সমালোচনা উপেক্ষা করে করোনা টিকা এনেছেন, শতকরা ৮০ শতাংশ মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া ঘোষণা দিয়েছেন। তাই কোনো ধরনের গুজব-অপপ্রচারে কান না দিয়ে স্বাস্থ্য সুরক্ষার জন্য সবাইকে টিকা নিতে হবে। স্বাস্থ্যবিধি মেনে নিজ, পরিবার এবং রাষ্ট্রকে সুরক্ষিত রাখতে হবে। ।
করোনার প্রথম ধাপে মানবিক কার্যক্রমে অংশ নিয়ে কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল। হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থতা লাভ করেন।
এমএসএম / এমএসএম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন
এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন
জুলাই স্মৃতি জাদুঘর যেন দলীয় ইতিহাস চর্চার জায়গা না হয়: নাহিদ ইসলাম
‘আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি’
সচিবালয় ঘেরাও করতে গেল ১১ দলীয় ঐক্য, আটকে দিলো পুলিশ
‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের
জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে ঢাবির টিএসসিতে ছাত্রশিবিরের গণজমায়েত