ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

শিশুদের মোবাইল ফোন আসক্তি রোধে বিজ্ঞান জাদুঘরের তাগিদ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৮-২০২২ দুপুর ৪:৩৪

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে আজ (২৮ আগস্ট) ‘মোবাইল ফোনের আসক্তি জনিত ক্ষতি’ শীর্ষক বৈজ্ঞানিক বিশ্লেষণধর্মী এক বিজ্ঞান বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুসুমপুর উচ্চ বিদ্যালয়, সিরাজদিখান, মুন্সীগঞ্জ এর শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান জাদুঘর এ জনসচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে। এতে শিক্ষার্থীরা মোবাইল ফোনের অতি ব্যবহারের মাধ্যমে সরাসরি মানব শরীরে সৃষ্ট কিছু ক্ষতিকর দিক সম্পর্কে বিজ্ঞান ভিত্তিক তথ্য উপাত্ত তুলে ধরেন। 

এ প্রসঙ্গে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “পড়াশোনায়, বিজ্ঞান চর্চায় এবং উদ্ভাবনী কর্মকাণ্ডে শিক্ষার্থীদের নিয়োজিত করা শিক্ষক ও অভিভাবকদের গুরু দায়িত্ব। আমরা এ দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছি বিধায় তরুণ সমাজ মোবাইল ফোন ও ইন্টারনেটে আসক্ত হয়ে পড়ছে। 

বিজ্ঞান জাদুঘর বিজ্ঞান বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতাসহ নানা সৃজনশীল ও মেধা বিকাশের কার্যক্রমে তরুণদের মগ্ন রেখে মোবাইল ফোনের আসক্তি থেকে মুক্ত রাখতে চায়।” এছাড়া শিক্ষার্থীদের জন্য জাদুঘরে ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয় এবং বিজয়ী শিক্ষার্থীদের বিজ্ঞান জাদুঘরের পক্ষ থেকে
বৈচিত্র্যপূর্ণ স্মারক উপহার প্রদান করা হয়।

 

প্রীতি / প্রীতি

জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬

বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ

প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার

মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক

চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার

সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর

নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়

প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী

মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প‌্যা‌ক্টে যোগ দি‌তে আগ্রহী বাংলাদেশ