ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

জাতীয় কবির মৃত্যুবার্ষিকী পালন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৮-২০২২ দুপুর ৪:৪২

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১২ ভাদ্র ১৪২৯/২৭ আগস্ট ২০২২ খ্রি. বিকাল ৫.৩০টায় ধানমণ্ডিস্থ রবীন্দ্র সরােবরে আলােচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়ােজন করা হয়।

অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মাে: আবুল মনসুর প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।  বিশেষ অতিথি হিসাবে কবি নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বাের্ডের সম্মানিত চেয়ারম্যান জনাব খায়রুল আনাম শাকিল উপস্থিত ছিলেন। আলােচক হিসাবে কবি নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বাের্ডের সদস্য অধ্যাপক বেগম আখতার কামাল উপস্থিত ছিলেন। 

স্বাগত বক্তব্য প্রদান করেন ইনস্টিটিউটের সচিব (উপসচিব) জনাব মােঃ রায়হান কাওছার। সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের সম্মানিত নির্বাহী পরিচালক জনাব মােহাম্মদ জাকীর হােসেন। সংগীত পরিবেশন করেন দেশের খ্যাতিমান নজরুল সংগীত শিল্পী ইয়াকুব আলী খান, ফেরদৌস আরা, কল্পনা আনাম, শহীদ কবির পলাশ ও শহীদুল ইসলাম খান। 

নৃত্য পরিবেশন করেন দেশের খ্যাতিমান নৃত্য শিল্পী ওয়ার্দা রিহাব ও তার দল। আবৃত্তি পরিবেশন করেন খ্যাতিমান আবৃত্তি শিল্পী ভাস্বর বন্দোপাধ্যায় ও কাজী মাহতাব সুমন। অনুষ্ঠান উপস্থাপনা করেন কবি রেজাউদ্দিন স্টালিন।

প্রীতি / প্রীতি

আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

শতভাগ বিদ্যুৎ উৎপাদনে নিরলসভাবে কাজ করছে সরকার: মন্ত্রী টুকু

বাংলাদেশের সঙ্গে জাপানের অর্থনৈতিক সম্পর্ক জোরদার ওপর গুরুত্বারোপ

পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৬২

‘দীপ নানা তথ্য দিয়েছে, প্রতিটি বিষয় যাচাই করে দেখছি’

প্রধানমন্ত্রীর জাপান সফর কার্যকর ও ফলপ্রসূ হয়েছে: হুমায়ুন কবির

‘স্বাস্থ্য খাতের কাঠামোগত সংস্কারে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার’

সত্যিই পুলিশ দেখে দৌড়ান কি না তাহসিফ-দীপ, যাচাই করবে পিবিআই

তাহসিফের পরিবার মামলা না করলে বাদী হবে পুলিশ : নৌপুলিশ প্রধান

‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ

‘তাহসিফ নদীতে ঝাঁপ দেন, আমি পালিয়ে আসি’ — পিবিআইকে দ্বীপ