ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বেইলি রোডে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-৮-২০২২ রাত ১২:২২

রাজধানীর বেইলি রোডে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাত্রলীগের একাধিক কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (২৮ আগস্ট) রাতে রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মনিরুল ইসলাম বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি রাত ১০টার দিকে বেইলি রোডে আড্ডা দেওয়াকে কেন্দ্র করে পল্টন থানা ও রমনা থানা শাখা ছাত্রলীগের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ। 

তিনি বলেন, এ ঘটনায় একাধিক ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন বলে শুনেছি। তবে ঘটনাস্থলে গিয়ে মফিজুল ইসলাম মাহিন নামের একজনকে আহত অবস্থায় পাওয়া গেছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

আহত ছাত্রলীগ নেতা মাহিনকে উদ্ধার করে নিয়ে আসা আনোয়ার বলেন, দুদিন আগে স্থানীয় পর্যায়ে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে মাহিনের বাকবিতণ্ডা হয়। আজ (রোববার) রাতে সেটি মীমাংসার জন্য রমনা থানা ছাত্রলীগের সভাপতি গাজী কামরুল ইসলাম আসেন। 

তিনি বলেন, ওই সময় রমনা থানা ছাত্রলীগের সভাপতি কামরুল ইসলামের সঙ্গে থাকা ৪০-৫০ জন মাহিনের ওপর হামলা চালায়। তারা মাহিনকে মারপিট ও চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। চিকিৎসা শেষে মাহিনকে নিয়ে রমনা থানায় এসেছি।

তিনি আরও বলেন, ঘটনার পর পুলিশ রমনা থানা ছাত্রলীগের সভাপতি কামরুলকে আটক করে থানায় নিয়ে আসে। এরপর ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ তাকে থানা থেকে ছাড়িয়ে গাড়িতে করে চলে যান।

জানা গেছে, আহত মাহিন রমনা থানার ১৩নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি। তিনি হাবিবুল্লাহ বাহার কলেজের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

এমএসএম / এমএসএম

জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬

বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ

প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার

মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক

চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার

সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর

নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়

প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী

মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প‌্যা‌ক্টে যোগ দি‌তে আগ্রহী বাংলাদেশ