মিয়ানমারের মর্টারশেল ছোড়ার ঘটনায় কড়া প্রতিবাদ জানাবে ঢাকা
মিয়ানমার থেকে বাংলাদেশের বান্দরবান জেলার তমব্রু সীমান্তে দুটি মর্টারশেল ছোড়ার ঘটনায় দেশটির কাছে কড়া প্রতিবাদ জানানো হবে।
রোববার (২৮ আগস্ট) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
পররাষ্ট্র সচিব বলেন, আমরা এ ধরনের ঘটনায় সাধারণত প্রতিবাদ করে থাকি। এবারও কড়া প্রতিবাদ জানাবো— যেন বাংলাদেশ ভূখণ্ডে এ ধরনের বিষয় আর না ঘটে। মর্টারশেল পড়ার ঘটনাটি দুর্ঘটনা নাকি উদ্দেশ্যপ্রণোদিত— সেটাও খতিয়ে দেখা হবে।
এর আগে রোববার দুপুর আড়াইটার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু উত্তরপাড়া জামে মসজিদ এলাকা থেকে মর্টারশেল দুটি উদ্ধার করা হয়। তবে, এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানান, তুমব্রু উত্তরপাড়া সীমান্ত পিলার ৩৪-৩৫ থেকে প্রায় আধা কিলোমিটার দূরে উত্তর পাড়াবাসীর বসবাস। সেখানে একটি মসজিদও রয়েছে। এর বিপরীতে মিয়ানমারের অভ্যন্তরে বিজিপির (মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী) তুমব্রু রাইট ক্যাম্প। সেখান থেকে মিয়ানমার সেনাবাহিনীর ছোড়া একটি মর্টারশেলের গোলা তুমব্রু উত্তরপাড়া জামে মসজিদের পাশে এবং আরেকটি মর্টারশেল ওই এলাকার আনুমানিক ২০০ গজ পূর্বে জনবসতিপূর্ণ এলাকায় এসে পড়ে। তবে গোলা দুটি বিস্ফোরিত না হওয়ায় এতে কেউ হতাহত হননি বলে জানান স্থানীয়রা।স্থানীয় প্রশাসন ও বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, দুই সপ্তাহেরও বেশি সময় ধরে সীমান্তের ওপারে রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির লড়াই লড়ছে। রোববারও সকাল থেকে দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই হয়। দুপুরে সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর হেলিকপ্টার ও যুদ্ধবিমান চক্কর দিতে দেখা যায়। এরপর বিকেলে বাংলাদেশের সীমান্তের মধ্যে মর্টারশেল পড়ার ঘটনা ঘটে।
এমএসএম / এমএসএম
জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬
বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ
প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার
মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক
চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার
সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা
প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর
নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়
প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী